জেট কর্তা গোয়েলের দিল্লি ও মুম্বইয়ের একডজন বাড়িতে তল্লাশি ইডির
জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ গোয়েলের বাড়িতে এদিন আর্থিক তছরুপ মামলায় তল্লাশি চালানো হয়।
জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ গোয়েলের বাড়িতে এদিন আর্থিক তছরুপ মামলায় তল্লাশি চালানো হয়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একাধিক বাসভবনে তল্লাশি অভিযান চালায়। এর পাশাপাশি দিল্লির উচ্চ আদালত বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতাকে।

নরেশ জানিয়েছিলেন তিনি আর্থিক কারচুপি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে সবরকম সাহায্য করবেন। এর আগে ২৫ মে নরেশ গোয়েল ও তাঁর স্ত্রী অনিতা গোয়েলকে বিদেশে যাওয়া থেকে আটকানো হয়। মুম্বই বিমানবন্দরে অভিবাসন দপ্তরের আধিকারিকরা তাঁদের আটকে দেন।
Sources: Enforcement Directorate is carrying out searches at locations of Jet Airways founder Naresh Goyal, in Foreign Exchange Management Act(FEMA) case. Searches underway at 12 locations in Mumbai and Delhi pic.twitter.com/1RFrWmCHlF
— ANI (@ANI) August 23, 2019
তার আগে মার্চে জেট এয়ারওয়েজের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন নরেশ গোয়েল। ৮ হাজার কোটি টাকা দেনা রয়েছে জেটের। গত এপ্রিলে সংস্থার তরফে বিমান পরিষেবা বন্ধ করে দেওয়ার কথা বলা হয়। যা নিয়ে এখনও বিতর্ক চলছে।












Click it and Unblock the Notifications