সাতসকালে ফের অ্যাকশনে ইডি! এই জায়গায়গুলিতে কয়লা ব্যবসায়ীদের ডেরায় চলছে তল্লাশি অভিযান, জানুন
আবার তল্লাশি অভিযানে নামল ইডি। এবার লক্ষ্য কয়লা ব্যবসায়ীদের একাধিক ঠিকানা। আজ সকাল থেকেই কিছু কিছু জায়গায় এই তল্লাশি চালানো শুরু হয়েছে। তল্লাশি অভিযানের মধ্যে রয়েছে ঝাড়খণ্ডের ধানবাদ, এই রাজ্যের আসানসোল, পুরুলিয়া এবং কলকাতার কয়েকটি জায়গাতেও।

ইডি সূত্রে পাওয়া খবর অনুসারে, দুটি রাজ্য মিলিয়ে প্রায় ১৬টি জায়গায় তল্লাশি অভিযান চলছে আজ। তল্লাশির জন্য রয়েছে তদন্তকারীরা এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। কয়লা ব্যবসায়ীদের একাধিক ঠিকানায় আজকের এই তল্লাশি অভিযানে নেমেছে ইডি।
কয়লা ব্যবসায়ী লালবাবু সিংহের বাড়ির ঠিকানায় এবং অফিসের ঠিকানায় তল্লাশি চলছে। উনার ভাই এবং অন্য আর এক কয়লা ব্যবসায়ী কুম্ভনাথ সিংহের ঠিকানাতেও চালানো হচ্ছে এই তল্লাশি। ইডি সূত্রে খবর, কয়লা রফতানির ক্ষেত্রে দুর্নীতি ও টাকা পয়সার লেনদেনের বিষয়ে একাধিক অযৌতিক অভিযোগ ওঠার পরেই এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
প্রাথমিক তথ্য অনুসারে জানা যাচ্ছে কলকাতার সল্টলেক ও বাইপাস সংলগ্ন একটি বাসস্থানেও আজ সকাল থেকে এই তল্লাশির অভিযান চলছে। কিন্তু ওই ঠিকানায় কারা থাকেন, কী তাদের পরিচয় তা এখনও স্পষ্ট হয়নি।
লালবাবু সিংহের বাড়ি এবং অফিসে সিবিআই-এর তল্লাশি চালানোর কারণ হিসেবে জানা গেছে, প্রায় দশ বছর আগে বিসিসিএল-এ অনিয়মভাবে টেন্ডার নিয়েছিলেন তিনি। দুর্নীতির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই সময় লালবাবুর বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীদের উদ্দেশ্য করে গুলি চালানোর অভিযোগও উঠেছিল। তাই এবার এই কয়লা ব্যবসায়ীর বিরুদ্ধে তল্লাশি অভিযানে নামল আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।












Click it and Unblock the Notifications