আবগারি কেলেঙ্কারির জের, দিল্লি সহ ৫ রাজ্যে ৩০ জায়গায় একযোগে তল্লাশি ইডির
আবগারি কেলেঙ্কারির জের, দিল্লি সহ ৫ রাজ্যে ৩০ জায়গায় একযোগে তল্লাশি ইডির
আবগারি দুর্ণীতি কাণ্ডে এবার ইডি তৎপরতা। দিল্লি সহ ৫ রাজ্যের ৩০টি জায়গায় তল্লাশি শুরু করেছে ইডি। তালিকায় রয়েছে বিজেপি শাসিত উত্তর প্রদেশ, কর্নাটক, মহারাষ্ট্রও। গতকাল বিজেপির পক্ষ থেকে স্টিং অপারেশনের একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল। বিজেপি নেতা সম্বিত পাত্র অভিযোগ করেছিলেন এই ভিডিও দেখলেই সকলে বুঝতে পারবেন আবগারি নীতি পরিবর্তন করে কতটাকার দুর্ণীতি করেছে কেজরিওয়াল সরকার।

কেজরিওয়াল সরকারের আবগারি নীতি নিয়ে তুমুল অশান্তি। সিবিআই উপমুখ্যমন্ত্রীর বড়িতে একাধিকবার তল্লাশি চালিয়েছে। কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ করা হয়েছে কেজরিওয়াল সরকারের বিরুদ্ধ। ব্ল্যাক লিস্টেড কোম্পানি গুলিকে মদ বিক্রির জন্য একাধিক জায়গায় দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে। এমনই বিস্ফোরক অভিযোগ করেছে বিজেপি।
এবার ইডিও তৎপর হয়েছে এই নিয়ে। দিল্লি,উত্তর প্রদেশ, বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বই সহ একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছে ইডি। দিল্লি সরকার আবগারি নীতি তৈরি করে কোটি কোটি টাকার দুর্নীতি করেছে। ইতিমধ্যেই সিবিআই আপ সরকার সহ ১৫ জনের নােম FIR দায়ের করেছে। দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোাদিয়া সহ একাদিক আমলার বিরুদ্ধে এফআইআর দােয়র করা হয়েছে. দিল্লির লেপটেন্যান্ট গভর্নরের নির্দেশে এই তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
এদিকে কেজরিওয়াল সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে রাজনৈতিক কারনেই আবগারি নীতি নিয়ে তদন্ত। দিল্লি সরকার ফেলার চক্রান্ত করছে বিজেপি। মণীশ সিসোদিয়া বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি দাবি করছেন বিজেপিতে যোগ দেওয়ার জন্য তাঁতে ৪০ কোটি টাকার টোপ দেওয়া হয়েছিল। এমনকী কেজরিওয়াল সরকার ভাঙতে পারলে তাঁকে মুখ্যমন্ত্রী করার টোপ বিজেপির। সেই দাবির পরেই এক প্রকার চরমে ওঠে রাজনৈতিক তরজা।












Click it and Unblock the Notifications