৩৭০ ধারা ইস্যুতে মন্তব্যের জের? ফারুক আবদুল্লাহকে জিজ্ঞাসাবাদ ইডি-র
জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করার জেরেই লাদাখ সীমান্তের এই পরিস্থিতি। এমনই মন্তব্য করে জাতীয় রাজনীতি তোলপাড় করে দিয়েছিলেন ন্যাশনাল কনফারেন্সের প্রধান তথা শ্রীনগরের সাংসদ ফারুক আবদুল্লাহ। শুধু তাই নয়, তিনি আরও বলেছিলেন, আমি আশা করি চিনের সহযোগীতায় উপত্যকায় আবার ৩৭০ ধারা লাগু করা হবে। আর এই মন্তব্যের পরই বিজেপি আক্রমণ শআনিয়েছিল ফারুক আবদুল্লাহকে। আর এবার জম্মু ও কাশ্মীরের ক্রিকেট অ্যাসোসিয়েশনে আর্থিক দুর্নীতির অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমোনেট ডিরেক্টোরেট।

২০১৮ সালে সিবিআই একটি চার্জশিট ফাইল করেছিল
২০১৮ সালে সিবিআই একটি চার্জশিট ফাইল করেছিল ফারুক আবদুল্লাহ সহ আরও তিন জনের বিরুদ্ধে। ২০০২ থেকে ২০১১ পর্যন্ত জম্মু ও কাশ্মীরের ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে ৪৩.৬৯ কোটি টাকা তছরুপ করার অভিযোগ উঠেছইল তাঁদের বিরুদ্ধে। এই মামলার প্রেক্ষিতেই এদিন জিজ্ঞাসাবাদ করা হয় ফারুক আবদুল্লাহকে।

ন্যাশনাল কনফারেন্সের তরফে পাল্টা তোপ
এদিকে ইডি-র এই জিজ্ঞাসাবাদের পরই ন্যাশনাল কনফারেন্সের তরফে পাল্টা তোপ দাগা হয় বিজেপির উদ্দেশে। তাদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবেই এই জিজ্ঞাসাবাদ করা হল এদিন। আদতে গুপকর ঘোষণার পর ফারুক আবদুল্লাহকে হেনস্থা করতেই বিজেপি ইডিকে এভাবে কাজে লাগিয়েছে। এটা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।

পিপলস অ্যালায়েন্স ফর গুপকর ডিক্লারেশন
উল্লেখ্য, মূলধারার ৬টি রাজনৈতিক দল একটি বৈঠক করে মেহবুবা মুফতির মুক্তির পর। সেই বৈঠকে গড়ে তোলা হয় পিপলস অ্যালায়েন্স ফর গুপকর ডিক্লারেশন। এই জোট কাশ্মীরের বিষয়টিকে শান্তিপূর্ণ ভাবে সমাধান ও বিশেষ মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন করবে। এরপরই এই জোটকে সমর্থন জানায় কংগ্রেস ও বাম দলগুলি।

ফারুক আবদুল্লাহর বাড়িতে একটি বৈঠক
প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহর বাড়িতে একটি বৈঠকের আয়োজন করা হয়। এক ঘণ্টার বেশি সময় ধরে চলা ওই বৈঠকে উপস্থিত ছিলেন পিডিপি-র প্রধান মেহবুবা মুফতি, পিপলস কনফারেন্সের চেয়ারম্যান সাজাদ লোন, জম্মু ও কাশ্মীর পিপলস মুভমেন্টের সভাপতি জাভেদ মুস্তাফা মীর, সিপিআইএম-এর রাজ্য সম্পাদক এম ওয়াই তারিগামি এবং আওয়ামি ন্যাশনাল কনফারেন্সের সহ সভাপতি মুজাফ্ফর শাহ। তাঁরা সকলেই চলতি বছরের ২২ অগাস্ট গুপকর ঘোষণাপত্রে সাক্ষর করেছিলেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications