Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সত্যিই মণীশ শিশোদিয়ার বিরুদ্ধে মামলা করেছে ইডি? রইল আসল সত্যি

ইতিমধ্যে তাঁর বাড়িতে হানা দিয়েছে সিবিআই আধিকারিকরা। এমনকি জেরাও পর্যন্ত করেছে। এবার আবগারী নীতি দুর্ণীতি কাণ্ডে নয়া মোড়। মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করল এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট? যদিও এই খবর নিয়েই শুরু হয়েছ

ক্রমশ চাপ বাড়ছে দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার (Manish Sisodia)। ইতিমধ্যে তাঁর বাড়িতে হানা দিয়েছে সিবিআই আধিকারিকরা। এমনকি জেরাও পর্যন্ত করেছে। এবার আবগারী নীতি দুর্ণীতি কাণ্ডে নয়া মোড়। মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করল এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট? যদিও এই খবর নিয়েই শুরু হয়েছে ধোঁয়াশা।

সত্যিই মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে মামলা করেছে ইডি?

সংবাদসংস্থা এএনআইয়ের রিপোর্ট অনুযায়ী, দিল্লির আবগারি নীতি 2021-22 মামলায় (Delhi Excise Policy) দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের (Enforcement Directorate) মামলা দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

কিন্তু পরের একটি টুইটে সংবাদসংস্থা এএনআই দাবি করছে, দিল্লির উপ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ইডি কোন মামলা রুজু করেনি। এমনকি এই বিষয়ে ইডির তরফে বিস্তারিত জানানো হয়েছে বলেও খবর।

রাজনৈতিক ভাবে না পেরে প্রতিহিংসার রাজনীতি কেন্দ্রীয় সরকার করছে বলে ইতিমধ্যে দাবি করেছে আম আদমি পার্টির। যদিও আগেই পুরো বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন মণীশ সিসোদিয়া। এমনকি তাঁর কাছে বিজেপিতে যোগ দেওয়ার অফার দেওয়া হয়েছিল বলেও কার্যত বোমা ফাটিয়েছেন তিনি। আর বিজেপির দেওয়া সেই অফার অগ্রাহ্য করাতেই নাকি একের পর এক এভাবে মিথ্যা মামলাতে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ মণীশ সিসোদিয়ার।

বলে রাখা প্রয়োজন, মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই তল্লািশ চালিয়েছে। মোটা টাক ঘুষ নিয়ে দেদারে মদের লাইসেন্স বিলি করা হয়েছে বলে অভিযোগ করেছে সিবিআই। এমনকি উপ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লুক আউট নোটিশ পর্যন্ত জারি করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। ফলে অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না মনিশ।

বলে রাখা প্রয়োজন, দিল্লি আবগারি নীতি দুর্ণীতি কাণ্ডে একেবারে নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নতুন করে আরও এগারো জন অফিসারকে তলব করেছে সিবিআই। জানা যাচ্ছে, সকলেই আবগারি দফতরের কর্মী। তদন্তকারীদের নজরে থাকা অফিসারদের মধ্যে আবগারি দফতরের কমিশনার গোপী কিষণ, ডেপুটি কমিশনার আনন্দ তিওয়ারি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পঙ্কজ ভটনাগর রয়েছেন বলেই খবর।

এছাড়াও আরও কয়েকজন আধিকারিককে তলব করেছে সিবিআই। তাদের জেরা করে বড়সড় এই কেলেঙ্কারির বেশ কিছু তথ্য পাওয়া যাবে বলেই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা।

অন্যদিকে দুর্ণীতি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে আনন্দ তিওয়ারি এবং পঙ্কজ ভটনাগরকে সাসপেন্ড করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আর এর মধ্যেই এএনআইয়ের একটি খবর ঘিরে শুরু হয় ধোঁয়াশা। প্রথমে মামলা দায়ের বলে খবর টুইট করলেও পরে তা মুঝে দেওয়া হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+