সবটাই বাবা জানেন...! সুকন্যার এহেন দাবির পরেই অনুব্রতকে হেফাজতে চায় ED

চাপ বাড়ছে অনুব্রত মণ্ডলের! খুব শীঘ্রই বীরভূমের বেতাজ বাদশা কেষ্টকে হেফাজতে নিতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সিবিআইয়ের পাশাপাশি একযোগে গরু পাচার-কান্ডে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আর সেই তদন্তে ইতিমধ্যে অ

চাপ বাড়ছে অনুব্রত মণ্ডলের! খুব শীঘ্রই বীরভূমের বেতাজ বাদশা কেষ্টকে হেফাজতে নিতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সিবিআইয়ের পাশাপাশি একযোগে গরু পাচার-কান্ডে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আর সেই তদন্তে ইতিমধ্যে অনুব্রত মণ্ডলেরন দেহরক্ষী সায়গলকে নিজেদের হেফাজতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

অন্যদিকে গত তিন দফায় অনুব্রত কন্যা সুকন্যাকে জেরা করেছে ইডি। আর তাতে মোটেই সন্তুষ্ট নয় তদন্তকারীরা। ফলে এবার আরও বড় পদক্ষেপ নিতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কীভাবে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক তিনি?

কীভাবে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক তিনি?

অনুব্রত কন্যা সুকন্যার নামে বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পেয়েছেন ইডির আধিকারিকরা। একজন শিক্ষিকা হয়ে কীভাবে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক তিনি? এই বিষয়ে আরও বিস্তারত জানতে গত কয়েকদিন আগেই সুকন্যাকে দিল্লিতে তলব করে ইডি। এমনকি তাঁদের চাটার্ড অ্যাকাউন্টকেও তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এরপর থেকেই দফায় দফায় একাধিক বার সুকন্যাকে জেরা করে ইডি। একাধিক বিষয়ে জেরা করা হয়েছে বলে জানা যাচ্ছে। কিন্ত্য মোটেই তাতে তদন্তকারীরা সন্তুষ্ঠ নয় বলে জানা যাচ্ছে।

উত্তর সুকন্যা মণ্ডল এড়িয়ে গিয়েছে

উত্তর সুকন্যা মণ্ডল এড়িয়ে গিয়েছে

দীর্ঘ জেরায় একাধিক প্রশ্নের উত্তর সুকন্যা মণ্ডল এড়িয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। একাধিক প্রশ্নের উত্তরে তিনি জানেন না বলে তদন্তকারীদের জানান। এমনকি বেশ কিছু প্রশ্নের ক্ষেত্রে সুকন্যার উত্তর ছিল, এই বিষয়ে বাবা জানেন। এমনকি চার্টার্ড অ্যাকাউটেন্ট তিনি জানেন বলেও তদন্তকারীদের জানান। ফলে এই সমস্ত বিষয়ের উত্তর জানতে তাই এবার অনুব্রত মণ্ডলকে হেফাজতে পেতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

অনুব্রত মন্ডলকে নিজেদের হেফাজতে নিতে পারে ইডি।

অনুব্রত মন্ডলকে নিজেদের হেফাজতে নিতে পারে ইডি।

আর তাই খুব শীঘ্রই অনুব্রত মন্ডলকে নিজেদের হেফাজতে নিতে পারে ইডি। আর সেদিকে তাকিয়ে প্রক্রিয়া শুরু হতে চলেছে বলে জানা জচ্ছে। সম্ভবত আগামী সপ্তাহেই এই সংক্রান্ত আবেদন আদালতে জানাতে পারে ইডি। বলে রাখা প্রয়োজন, গরু পাচার কাণ্ডে ইতিমধ্যে তদন্ত করছে সিবিআই। তারাই প্রথম গ্রেফতার করে তৃণমূল নেতা। এরপর কয়েক দফাতে তাঁকে জেরা এরপর বর্তমান ঠিকানা অনুব্রত মণ্ডলের আসানসোল জেল। তবে ইডি অনুব্রত মণ্ডলকে হেফাজতে নিলে তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। ফলে তা নিয়ে চাপ বাড়ছে বলেই মনে করা হচ্ছে।

এই মুহূর্তে দিল্লিতে দেহরক্ষী সাহগলকে জেরা করেছে ইডি। কয়েল দফায় জেরার পর এই ে মুহূর্তে তিহার জেলে রয়েছে সায়গলকে। প্রয়োজনে অনুইব্রত মণ্ডলের মুখোমুখি সায়গলকে বসাতে পারে ইডি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+