এনামুলের বয়ানের সঙ্গে সামনে রেখেই কেষ্টকে জেরা, তৈরি ইডির বিশেষ টিম
অনুব্রত মণ্ডলকে জেরা করতে বিশেষ টিম তৈরি করে ফেলেছে ইডি
অনুব্রত মণ্ডলের প্রথম রাত কাটল ইডির হেফাজতে দিল্লিতে। সকাল ১১টা থেকে কেষ্টকে জেরা করতে শুরু করে দিয়েছে ইডি। তার জন্য স্পেশাল টিম তৈরি করা হয়েছে। সূত্রের খবর গোরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামূল হকের বয়ানকে সামনে রেখেই কেষ্টকে জেরা করা হচ্ছে বলে জানা গিয়েছে। প্রতিটি জেরার ভিডিওগ্রাফি করা হবে বলে জানা গিয়েছে।

কেমন রাত কাটল কেষ্টর
দিল্লিতে প্রথম রাত কাটালেন অনুব্রত মণ্ডল। গতকার মধ্যরাত পর্যন্ত কেষ্টকে নিয়ে দিল্লিতে কর্মকাণ্ড চলেছে। রাতে দিল্লিতে পৌঁছেই অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। তারপরে রাতেই আদালতে পেশ করা হয় তাঁকে। মধ্যরাতে বিচারক শুনানি করেন। তাঁকে ৩ জিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। মধ্য রাতে তাঁকে নিয়ে যাওয়া হয় ইডির হেফাজতে। সেখানে একটি ঘরে রাখা হয়েছিল কেষ্টকে। জানা গিয়েছে রাতে ভালই ঘুমিয়েছেন তিনি। সকালে উঠে চা-বিস্কুট খেয়েছেন। তারপরে তাঁকে রুটি তরকারি দেওয়া হয়েছিল ব্রেকফাস্টে। ঘুম থেকে উঠে অনুব্রত মণ্ডল বাংলা খবরের কাগজ পড়তে চেয়েছিলেন বলে জানা গিয়েছে।

কেষ্টকে জেরা করতে বিশেষ টিম
কেষ্টকে জেরা করতে তৎপরতা শুরু করে দিয়েছে ইডি। সূত্রের খবর একটি বিশেষ টিম তৈরি করা হয়েছে। ইডির ডিরেক্টর সঞ্জয় মিশ্রর নেতৃত্বে চার সদস্যের দল তৈরি করা হয়েছে। সেই দলে রয়েছেন, আইপিএস সোনিয়া নারাং, স্পেশ্যাল ডিরেক্টর মনিকা শর্মা, এছাড়াও থাকছেন সুনীল কুমার যাদব, যোগেশ শর্মা, ও সোহান কুমার শর্মার মতো দুঁদে অফিসাররা। অর্থাৎ মহিলা অফিসারদের দলে রাখা হয়েছে। এঁরা দুঁদে মহিলা অফিসার বলে জানা গিয়েছে। কেষ্টকে জেরা করতে এঁদের নেওয়ার নেপথ্যে কোন কারণ রয়েছে তা এখনও স্পষ্ট নয়।

এনামুলের বয়ানকে সামনে রেকে জেরা
সূত্রের খবর অনুব্রত মণ্ডলকে জেরা করতে গোরুপাচার কাণ্ডে গ্রেফতার এনামূল হককে সামনে রেখে জেরা করার সিদ্ধান্ত নিয়েছেন ইডির অফিসাররা। গরুপাচার কাণ্ডের অন্যতম চাঁই এনামূল হককে আগেই গ্রেফতার করেছে ইডি। তাতে দিল্লিতে তিহার জেলে রাখা হয়েছে। সেই জেলে রয়েছে কেষ্টর দেহরক্ষী সায়গল হোসেনও। বীরভূমে তার বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। সায়গলকে জেরা করে যে তথ্য হাতে পেয়েছে ইডি। সেটিরর সঙ্গে মিলিয়ে প্রশ্ন তৈরি করা হয়েছে অনুব্রত মণ্ডলকে জেরা করার জন্য।

অনুব্রত কী রাজসাক্ষী হবেন
অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে যেতেই তাৎ রাজসাক্ষী হওয়া নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেছেন, এবার তৃণমূল কংগ্রেসের অনেক নেতার কপালে দুঃখ রয়েছে। তাহলে কি কেষ্ট এবার একাধিক নেতার নাম ফাঁস করতে চলেছেন ইডির কাছে এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। অনুব্রত মণ্ডল রাজসাক্ষী হলে যে চাপ বাড়বে তাবর শাসক দলের নেতাদের তাতে কোনও সন্দেহ নেই। যদিও গতকালও অনুব্রত পাশে রয়েছে দল এমনই বার্তা দিয়েছেন ফিরহাদ হািকম।












Click it and Unblock the Notifications