আবগারি দুর্নীতি মামলায় ফের কেজরিওয়ালকে তলব ইডির, বৃহস্পতিবারই হাজিরার নির্দেশ
ফের আবগারি দুর্নীতি মামলা নিয়ে তৎপর ইডি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২ নভেম্বর তাঁকে দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। ইতিমধ্যেই আবগারী দুর্নীতি মামলায় দিল্লির একাধিক মন্ত্রী জেলে রয়েছেন।
এর আগে আবগারী দুর্নীতি মামলায় জেরা করতে ডাকা হয়েছিল দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ জৈনকে। তারপরেই তাঁকে গ্রেফতার করা হয়। তারপরে আবার দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করেছে ইডি। গত ৮ অক্টোবর আপ সাংসদ সঞ্জয় সিংকেও এই মামলায় গ্রেফতার করা হয়েছে। আগামী ১০ নভেম্বর পর্যন্ত সঞ্জয় সিংকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টে মণীশ সিসোদিয়ার জামিনের আর্জি খারিজ হয়ে যাওয়ার পরেই অরবিন্দ কেজরিওয়ালকে তলব করে ইডি। নয়া আবগারী নীতির নাম করে ৩৩৮ কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। গত বছর এপ্রিল মাসে এই মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে তলব করে জেরা করেছে সিবিআই। গত বছর অগাস্টে এই মামলায় কেজরিওয়ালের নাম এফআইআরে উল্লেখ করা হয়।
এপ্রিল মাসে প্রায় ৯ ঘণ্টা সিবিআই জেরার মুখে পড়তে হয়েছিল কেজরিওয়ালকে। তিনি অভিযোগ করেছিলেন বিরোধীদের উপরে চাপ তৈরি করতেই কেন্দ্রীয় এজেন্সি প্রয়োগ করা হয়েছে। তিনি অভিযোগ করেছিলেন সকাল সাড়ে ১১টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত তাঁকে জেরা করে সিবিআই। তিিন জানিয়েছিলেন তদন্তকারী অফিসারদের সব প্রশ্নের উত্তরই তিনি দিয়েছেন। কারণ তাঁর কাছে লুকোনোর কিছু ছিল না।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications