এবার ইডির জালে প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খারগে! দুর্নীতি মামলায় শুরু জিজ্ঞাসাবাদ

ন্যাশনাল হেরল্ড (National Herald ) দুর্নীতি (corruption) মামলায় প্রবীণ কংগ্রেস (congress) নেতা মল্লিকার্জুন খাড়গেকে (mallikarjun kharge) জিজ্ঞাসাবাদ ইডির (ED)। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, এদিন ইডির তরফে মল্লিকা

ন্যাশনাল হেরল্ড (National Herald ) দুর্নীতি (corruption) মামলায় প্রবীণ কংগ্রেস (congress) নেতা মল্লিকার্জুন খাড়গেকে (mallikarjun kharge) জিজ্ঞাসাবাদ ইডির (ED)। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, এদিন ইডির তরফে মল্লিকার্জুন খাড়গেকে তলব করা হয়েছিল। পিএমএলএ (PMLA) আইনের অধীনে ৭৯ বছর বয়সী কংগ্রেস নেতার বয়ান রেকর্ড করতেই তলব বলে জানা গিয়েছে।

অভিযুক্ত সনিয়া-রাহুলও

অভিযুক্ত সনিয়া-রাহুলও

নোটিশের জেরে এদিন বেলা ১১ টায় ইডির অফিসে পৌঁছে যান মল্লিকার্জুন খাড়গে। প্রসঙ্গত উল্লেখ্য এই মামলায় কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী এবং প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীও অভিযুক্ত। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে আর্থিক অনিয়মের কারণেই ন্যাশনাল হেরল্ড মামলায় তদন্ত চালাচ্ছে।

ন্যাশনাল হেরল্ড কংগ্রেসের সঙ্গে যুক্ত

ন্যাশনাল হেরল্ড কংগ্রেসের সঙ্গে যুক্ত

ন্যাশনাল হেরল্ড কংগ্রেসের সঙ্গে যুক্ত। ন্যাশনাল হেরল্ড ছাড়াও ইয়ং ইন্ডিয়া অ্যান্ড অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড এই দুর্নীতি মামলায় জড়িয়ে পড়েছে। এই মামলায় কংগ্রেসের কয়েকজন শীর্ষ নেতা ইডি এবং আয়কর দফতরের নজরদারিতে রয়েছেন।

পদে ছিলেন খাড়গে

পদে ছিলেন খাড়গে

দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি খাড়গেকে তলব করেছিল। যার জেরে সোমবার তিনি হাজিরা দেন। জানা গিয়েছে, ইয়ং ইন্ডিয়া অ্যান্ড অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের পদে ছিলেন মল্লিকার্জুন খাড়গে। ইডির সূত্রে জানা গিয়েছে, পদে থাকার কারণে বেশ কিছু বিষয়ে খাড়গের বয়ান জরুরি। সেই কারণেই তাঁকে তলব করা হয়েছে।

গতবছর জমির দখল নেয় ইডি

গতবছর জমির দখল নেয় ইডি

গত বছর এই মামলায় বড় ধাক্কা খায় কংগ্রেস। হরিয়ানায় সংস্থার ৬৪ কোটি টাকা মূল্যের জমি অ্যাটাচ করে ইডি। অভিযোগ ওই জমি সম্পূর্ণ বেআইনিভাবে হরিয়ানার তৎকালীন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা অ্যাসোসিয়েটেড জার্নালসকে দিয়েছিলেন। ইডির সূত্রে জানা গিয়েছে, জমিটি অ্যাসোসিয়েটেড জার্নালসকে দেওয়া হয়েছিল ১৯৮২ সালে। কিন্তু শর্ত না মানার অভিযোগে, ১৯৯২ সালে হরিয়ানা আর্বান ডেভেলপমেন্ট অথরিটির এস্টেট অফিসার তা ফিরিয়ে নেন। ১৯৯৬ সালে রিভিশন পিটিশনও খারিজ হয়ে যায়।

ফের জমি বরাদ্দ হয় ২০০৫ সালে

ফের জমি বরাদ্দ হয় ২০০৫ সালে

ইডির অভিযোগ অনুসারে ২০০৫ সালে ক্ষমতার অপব্যবহার করে তৎকালীন হরিয়ানার মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা সেই জমিটি ফের অ্যাসোসিয়েটেড জার্নালসকে দেন ৫৯,৩৯,২০০ টাকার বিনিময়ে। পরবর্তী সময়ে অর্থাৎ ২০১১-এর ২৬ ফেব্রুয়ারি এবং ২০১৭-র ১৩ ডুন দেখা যায় ওই জমির প্রকৃত মূল্য য।থাক্রমে ৩২.২৫ কোটি এবং ৬৪.৯৩ কোটি টাকা। তৎকালীন মুখ্যমন্ত্রী হুডা আইনি মতামত অগ্রাহ্য করে হরিয়ানা আর্বান ডেভেলপমেন্ট অথরিটির ক্ষতি করে অ্যাসোসিয়েটেড জার্নালসকে লাভ পাইয়ে দিতেই জমিটি ফের বরাদ্দ করেন বলে অভিযোগ ইডির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+