সারদা-কাণ্ডে মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করল ইডি

মিঠুন
কলকাতা, ২৫ জুলাই: সারদা-কাণ্ডে মিঠুন চক্রবর্তীকে শেষ পর্যন্ত জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার তাঁর মুম্বইয়ের বাড়িতে গিয়ে দীর্ঘক্ষণ জেরা করেন ইডি অফিসাররা। সারদা গোষ্ঠীর সঙ্গে তাঁর কী চুক্তি হয়েছিল, কত টাকা তিনি পেয়েছিলেন ইত্যাদি জানতে চাওয়া হয়।

অভিনেতা তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মিঠুন চক্রবর্তী ইডি অফিসারদের জানান, ঠিক হয়েছিল তিনি সারদার মালিকানাধীন বিভিন্ন টিভি চ্যানেলে হাজির থেকে বিপণনে সহায়তা করবেন। এ জন্য এক বছরে তাঁকে দু'কোটি টাকা দেবে সারদা গোষ্ঠী। মিঠুনবাবুর অভিযোগ, এক কোটি ছিয়াত্তর লক্ষ টাকা পেয়েছেন। বাকি টাকা দেননি সুদীপ্ত সেন। এ জন্য আইনি লড়াইয়ের প্রস্তুতি শুরু করলেও সুদীপ্ত সেন গ্রেফতার হওয়ায় আর আর এগোননি মিঠুনবাবু।

মিঠুন চক্রবর্তীর এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যাচাই করা হয়েছে। প্রয়োজনে তাঁকে আবার জেরা করা হতে পারে বলে খবর।

এদিকে, সারদা কেলেঙ্কারিতে সিবিআই জেরা করতে পারে নবান্নের এক পদস্থ আমলাকে। এই ব্যক্তি রাজ্য প্রশাসনের অন্দরে থাকায় সারদা গোষ্ঠীকে নানা সুবিধা পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ। সুদীপ্ত সেনকে জেরা করে ওই আমলা সম্পর্কে জানতে পেরেছে সিবিআই। এই আমলা রাজ্য সরকারের এক মন্ত্রীর খুব ঘনিষ্ঠ।

প্রসঙ্গত, সারদা-কাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে নজর রাখছে প্রধানমন্ত্রীর সচিবালয়। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলে, "তদন্তের অগ্রগতির ব্যাপারে আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি। সিবিআই ভালো কাজ করছে।" বিশ্বস্ত সূত্রে খবর, এই তদন্ত দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+