মানিক ভট্টাচার্যকে কেন গ্রেফতার? সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

মানিক ভট্টাচার্যকে কেন গ্রেফতার? সুপ্রিম কোর্টকে হলফনামা দিয়ে জানান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

রক্ষাকবচ থাকলেও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে কেন গ্রেফতার করা হল? সুপ্রিম কোর্টে তথ্য দিয়ে জানাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বিক্রম নাথের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। আর সেখানেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হয়ে মানিকের গ্রেফতারি কেন তা বিস্তারিত জানিয়ে হলফনামা জমা দেওয়া হয়েছে। মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানি হবে। ফলে সেদিন মামলা কোন দিকে গড়ায় সেদিকেই নজর সিবার।

বলে রাখা প্রয়োজন, এই মুহূর্তে ইডি হেফাজতে রয়েছেন মানিক। ১৪ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। একাধিক ইস্যুতে দফায় দফায় জেরা করা হচ্ছে মানিককে। তবে মঙ্গলে কি স্বস্তি পাবেন তৃণমূল বিধায়ক?

মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়

মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছে। স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে দফায় দফায় জেরা করে গ্রেফতার করা হয় মানিককে। রক্ষাকবচ থাকা সত্ত্বেও কেন গ্রেফতার এই বিষয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। আজ সেই মামলার শুনানি হয়। যেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হয়ে সওয়াল করেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। মামলার শুনানিতে বেশ কয়েকটি বিষয় তুলে আনেন তিনি।

 বেশ কিছু নথি উদ্ধার

বেশ কিছু নথি উদ্ধার

শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, সিবিআই আলাদা ভাবে এই মামলার তদন্ত করছে। সিবিআই। শুধু তাই নয়, ইডির তদন্তের কোনও সম্পর্ক নেই বলে দাবি করা হয়। বিশাল অঙ্কের লেনদেন এই দুর্নীতি কাণ্ডে হয়েছে বলে ইডির হয়ে জোরাল সওয়াল আইনজীবীর। সেই অঙ্কটা কয়েকশ কোটি বলেও জানানো হয়েছে। শুধু তাই নয়, গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি উদ্ধার হয়েছে বলেও আদালতে দাবি ইডির।

বিচারাধীন মামলা থাকা সত্ত্বেও কেন গ্রেফতার?

বিচারাধীন মামলা থাকা সত্ত্বেও কেন গ্রেফতার?

যদিও পালটা মানিকের হয়ে সওয়াল করেন মুকুল রোহতগি বলেন, ''কোনও তদন্তে আদালত রক্ষাকবচ দিলে, সেটা সব তদন্তের ক্ষেত্রেই প্রযোজ্য। এমনকি বিচারাধীন মামলা থাকা সত্ত্বেও কেন গ্রেফতার? তা নিয়েও প্রশ্ন তোলা হয়। দুপক্ষ দীর্ঘক্ষণ সওয়াল জবাবে অংশ নেন। কিন্ত্য সুপ্রিম কোর্টের তরফে আজ সোমবার কোনও নির্দেশ দেওয়া হইয়নি বলেই জানা যাচ্ছে। মঙ্গলবার ফের এই সংক্রান্ত মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে। ফলে ক্রমশ চাপ বাড়ছে তৃণমূল বিধায়কের। তবে মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানী কোন পথে এগোবে সেদিকেই নজর সবার।

অন্যদিকে বারবার অসুস্থ হয়ে পড়ছেন মানিক ভট্টাচার্য। এমনকি তদন্তে সেভাবে সহযোগিতা করছে না বলেও খবর। বারবার প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন বলেও খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+