হাজার হাজার কোটির আর্থিক প্রতারণার অভিযোগ, ইডির জালে জেট এয়ারওয়েজের কর্তা
জেট এয়ারওয়েজ কর্তা নরেশ গোয়েলকে আটক করল ইডি। বুধবার গভীর রাত পর্যন্ত বালার্ড এস্টেট অফিসে তাঁকে জেরা করেন ইডির আধিকারিকরা। সূত্রের খবর অনুযাযী, গাড়িতে করে বাড়িতে নিয়ে গিয়ে তল্লাশি চালানো হয়।
জেট এয়ারওয়েজ কর্তা নরেশ গোয়েলকে আটক করল ইডি। বুধবার গভীর রাত পর্যন্ত বালার্ড এস্টেট অফিসে তাঁকে জেরা করেন ইডির আধিকারিকরা। সূত্রের খবর অনুযাযী, গাড়িতে করে বাড়িতে নিয়ে গিয়ে তল্লাশি চালানো হয়। ইডির তরফ থেকে নরেশ গোয়েলের বিরুদ্ধে আার্থিক প্রতারণার অভিযোগ আনা হয়েছে।

ইডির তরফ থেকে জেট ও নরেশ গোয়েলের বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের মামলা দায়ের করা হয়েছে। গত বারো বছরে জেটের নানা ধরনের আর্থিক চুক্তিও খতিয়ে দেখছে ইডি। এর আগে নরেশ গোয়েলের স্ত্রী ও ছেলেকেও একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। ১৯ টি ফার্মের সঙ্গে সন্দেহজনক লেনদেনের হদিশ ইডি পেয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে ১৪ টি সংস্থা ভারতে রয়েছে। বাকি ৫ টি রয়েছে বাইরের দেশে।
সূত্রের খবর অনুযায়ী বিমান কোম্পানির জন্য বিভিন্ন ব্যাঙ্ক থেকে ধার নেওয়া প্রায় আট হাজার কোটি টাকা ভুয়ো লেনদেন দেখিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। জেটকে দেউলিয়া ঘোষণার দাবি করে ন্যাশনাল ল ট্রাইবুনালে গিয়েছে এসবিআই।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications