জমি কেলেঙ্কারি মামলা: শিবসেনা নেতা সঞ্জয় রাউতের বাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, দাবি ইডির
শিবসেনা (shiv sena) নেতা সঞ্জয় রাউতের (Sanjay Raut) বাড়ি থেকে ১১.৫০ লক্ষ টাকা উদ্ধারের দাবি করল ইডি (ED) । এদিন ইডির তরফে সঞ্জয় রাউতের বাড়িতে পাত্র চাউল জমি কেলেঙ্কারি মামলায় অভিযান চলে। ওই মামলায় যুক্ত মানি লন
শিবসেনা (shiv sena) নেতা সঞ্জয় রাউতের (Sanjay Raut) বাড়ি থেকে ১১.৫০ লক্ষ টাকা উদ্ধারের দাবি করল ইডি (ED) । এদিন ইডির তরফে সঞ্জয় রাউতের বাড়িতে পাত্র চাউল জমি কেলেঙ্কারি মামলায় অভিযান চলে। ওই মামলায় যুক্ত মানি লন্ডারিং মামলায় অভিযান চালায় ইডি। পরে ইডি সঞ্জয় রাউতকে নিজেদের হেফাজতে নেয়।

ইডির হেফাজতে সঞ্জয় রাউত
সঞ্জয় রাউতের আইনদীবী এদিন জানিয়েছেন, জমি কেলেঙ্কারি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সঞ্জয় রাউতকে দক্ষিণ মুম্বইয়ের ইডির অফিসে ডাকা হয়েছিল। পরে তাঁকে সেখান থেকেই নিজেদের হেফাজতে নেয় ইডি।তাঁর আইনজীবীর আরও দাবি, ইডির কাছে এই মামলা সংক্রান্ত এমন কোনও নথি নেই, যাঁর জডন্য তাঁকে হেফাজতে নেওয়া যায়।

উদ্ধব ঘনিষ্ঠতার জন্যই ব্যবস্থা
সঞ্জয় রাউতের ভাই সুনীল রাউত জানিয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই সঞ্জয় রাউতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও দাবি করেছেন, সঞ্জয় রাউতেরবিরুদ্ধে ইডির কিছুই করার নেই। তিনি কটাক্ষ করে বলেছেন, এই ক্ষেত্রে না হলে অন্য কোনও ব্যবস্থা নেওয়া পরিকল্পনা আগেই করেছিল ইডি। এদিকে সঞ্জয় রাউতের বিরুদ্ধে ইডির ব্যবস্থার কথা জানতে পেরেই রাস্তায় নামেন তাঁর
সমর্থকরা।

রাউতের বিরুদ্ধে সর্বশেষ পদক্ষেপ ২৭ জুলাই
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সঞ্জয় রাউতের বিরুদ্ধে সর্বশেষ ব্যবস্থা নেয় ২৭ জুলাই। রবিবার সকাল ৭ টায় সিআরপিএফকে সঙ্গে নিয়ে ইডির আধিকারিকরা সঞ্জয় রাউতের বাড়িতে যান এবং তল্লাশি শুরু করেন।বিকেল ৫ টার কিছু পরে তাঁকে ইডির অফিসে নিয়ে যাওয়া হয়।

মাথা নত করবেন না
অন্যদিকে তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের অভিযোগ করে সঞ্জয় রাউত বলেছিলেন, তিনি মাথা নত করবেন না, দলও ছাড়বেন না। প্রসঙ্গত দক্ষিণ মুম্বইয়ে ইডির অফিসে যাওয়ার কিছু আগে তাঁর বাড়িতেমানি লন্ডারিং মামলায় তল্লাশি চালায় ইডি। এর প্রেক্ষিতে সঞ্জয় রাউত বলেছেন, তিনি মাথা নত করবেন না। উদ্ধব ঠাকরে শিবিরে থাকা এই শিবসেনা নেতা কোনও অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।
তাঁর আরও অভিযোগ প্রতিহিংসার কারণেই তাঁকে নিশানা করা হয়েছে।












Click it and Unblock the Notifications