কয়লা কাণ্ডে ফের সক্রিয় ইডি, সস্ত্রীক অভিষেককে দিল্লিতে তলব! ডাকা হল ঘনিষ্ঠ আইনজীবীকেও
ভোটের আগে কয়লা কাণ্ড নিয়ে তৎপরতা দেখিয়ে ছিল দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ed) এবং সিবিআই (cbi)। ভোটের পরে অবশ্য নারদ কাণ্ডে রাজ্যে চার প্রভাবশালী মন্ত্রী-রাজনীতিককে গ্রেফতার করেছিল সিবিআই। এবার কয়লা কাণ্ডে নো
ভোটের আগে কয়লা কাণ্ড নিয়ে তৎপরতা দেখিয়ে ছিল দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ed) এবং সিবিআই (cbi)। ভোটের পরে অবশ্য নারদ কাণ্ডে রাজ্যে চার প্রভাবশালী মন্ত্রী-রাজনীতিককে গ্রেফতার করেছিল সিবিআই। এবার কয়লা কাণ্ডে নোটিশ পাঠিয়ে দিল্লির অফিসে ডেকে পাঠানো হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (abhishek banerjee) । এমনটাই খবর সূত্রের। যদিও এব্যাপারে অভিষেক কিংবা তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সস্ত্রীক অভিষেককে দিল্লিতে তলব
ভোটের আগে কয়লা কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে স্ত্রীকে জেরা করতে দেখা গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। জেলার মুখে পড়তে হয়েছিল রুজিরার বোনকে। এবার ইডির তরফে তাঁকে এবং স্ত্রী রুজিরা নারুলাকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, রুজিরাকে দিল্লিতে ডাকা হয়েছে ১ সেপ্টেম্বর এবং অভিষেককে ডাকা হয়েছে ৬ সেপ্টেম্বর। সূত্রের আরও দাবি, ইতিমধ্যেই অভিষেক ও তাঁর স্ত্রীর কাছে ইডির তরফে নোটিস পৌঁছেও গিয়েছে। এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃতীয় নোটিশ পাঠানো হল বলে সূত্রের খবর। কয়লা কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনও পর্যন্ত সিবিআই কিংবা ইডি কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে হয়নি।
গত ফেব্রুয়ারিতে রুজিরাকে নোটিস দিয়ে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে তৃণমূলের তরফে প্রতিহিংসার অভিযোগ তোলা হয়েছিল। ভয় দেখানোর রাজনীতির অভিযোগও তোলা হয়েছিল। তৃণমূল সাংসদ সৌগত রায় অভিযোগ করে বলেছিলেন, বিজেপির হাতে দুই অস্ত্র রয়েছে, সিবিআই ও ইডি। তবে তিনি বলেছিলেন, এভাবে ভয় দেখিয়ে কিছুই করা যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তৃণমূলও এর বিরুদ্ধে লড়াই করবে বলে জানিয়েছিলেন তিনি। বিজেপির তরফে অবশ্য প্রতিহিংসার অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছিল। বাবুল সুপ্রি কটাক্ষ করে বলেছিলেন, কান টানলে মাথা আসে। তবে কোন মাথা আসে তা দেখতে হবে। তবে ভোটের মুখে নোটিস দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছিল বাম-কংগ্রেস। নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছিল এই দুই দল। স্বচ্ছতার মুখোশধারী হিসেবে যে দলের নাম রয়েছে, তার মুখোশ খুলে দেওয়া উচিত বলেও মন্তব্য করেছিল এই দুই দল।

ডাকা হয়েছে তিন আইপিএসকে
এই মামলায় অভিযুক্ত তিন আইপিএসকেও দিল্লিতে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। এই তিন আইপিএস হলেন, শ্যাম সিং, জ্ঞানবন্ত সিং এবং সেলভা মুরুগান। জানা গিয়েছে তাঁদেরকে ১০, ৯ ও ৮ সেপ্টেম্বর দিল্লিতে তলব করা হয়েছে। এর আগে গতমাসের শেষের দিকেও এই আইপিএসদের তলব করা হয়েছিল। কিন্তু তাঁরা কাজে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে হাজিরা দেননি। তাই এই তিন আইপিএসকে ফের নোটিশ। জানা গিয়েছে, তিনজনকেই পরিবারের অ্যাকাউন্টের তথ্য নিয়ে যেতে বলা হয়েছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তাৎপর্যপূর্ণ সমন
ভোটের ফল বেরনোর পরে নারদ কাণ্ডে রাজ্যর চার মন্ত্রী তথা প্রভাবশালী রাজনীতিকে বাড়ি থেকে তুলে নিয়ে নিজাম প্যালেসে গ্রেফতার করা হয়। সেই সময় নিজাম প্যালেসের সামনে করোনা বিধি উপেক্ষা করে ভিড় করেছিলেন তৃণমূলের সমর্থকরা। মুখ্যমন্ত্রী আর রাজ্যের আইনমন্ত্রী পৌঁছে গিয়েছিলেন নিজাম প্যালেসে। সেখানে তাঁরা কয়েক ঘন্টা অপেক্ষাও করেছিলেন। এরপরেই সিবিআই-এর তরফ থেকে রাজ্য থেকে মামলা অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন করা হয়। সেই আবেদনের ফলসালা না হলেও কয়লা পাচার কাণ্ডে যেখানে কলকাতাকে কেন্দ্র করেই তদন্ত হচ্ছে, সেখানে সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়
কে দিল্লিতে ডাকার ঘটনা যথেষ্টই তাৎপর্যপূর্ণ। প্রসঙ্গত উল্লেখ্য যেদিন রুজিরাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ করেছিল, সেদিন সেখানে আগেই পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

তলব করা হয়েছে পরিবার ঘনিষ্ঠ আইনজীবীকে
এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ আইনজীবী সঞ্জয় বসুকে ইডি তলব করেছে বলে জানা গিয়েছে। বহু কোটির পিনকন চিটফান্ড মামলায় তাঁকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। তাঁকে সোমবার সিজিও কমপ্লেক্সে ইডির দফতরের হাজিরা দিতে বলা হয়েছে। পিনকন গ্রুপ সাধারণ মানুষের থেকে প্রায় ৮০০ কোটি টাকা তুলে হাজার হাজার মানুষকে প্রতারিত করেছে। এর আগে এই মামলায় এমডি মনোরঞ্জন রায় সহ গ্রুপের বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।












Click it and Unblock the Notifications