আর্থিক তছরুপের মামলায় তৃণমূল মুখপাত্র Saket Gokhale গ্রেফতার করল ED
সাকেত গোখেলকে এর আগে গুজরাত পুলিশ গ্রেফতার করে। এমনকি জামিন পাওয়ার পরেও তাঁকে গ্রেফতার করা হয়। যা নিয়ে মুখ খুলেছিলেন তৃণমূল সুপ্রিমো।
গত কয়েক দফায় সাকেত গোখেলকে একাধিকবার গ্রেফতার করেছে পুলিশ। এমনকি গত কয়েকমাস আগেই দিল্লির বঙ্গভবন থেকে সাকেতকে গ্রেফতার করে নিয়ে যায় গুজরাত পুলিশ। যা নিয়ে শুরু হয়েছে একটা বিতর্ক। আর এর মধ্যেই আর্থিক তছরুপের একটি মামলাতে তৃণমূলের জাতীয় মুখপাত্রকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
আর এহেন পদক্ষেপ ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে বলে অভিযোগ শাসকদলের।

কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে
জানা যাচ্ছে, সাকেতের বিরুদ্ধে বেশ কিছু নির্দিষ্ট অভিযোগ পেয়েছেন ইডির আধিকারিকরা। শুধু তাই নয়, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে তৃণমূল নেতার নামে। শুধু তাই নয়, যে উদ্দেশ্যে এই টাকা তোলা হয় তাতে তা খরচ করা হয়নি বলেও অভিযোগ। আর এই বিষয়ে সাকেতকে আরও জেরা করতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আর সেজন্যেই আজ গুজরাত জেলে গিয়ে আজ সাকেতকে গ্রেফতার করেন ইডির আধিকারিকরা।

এরপর থেকে জেলবন্দি সাকেত
বলে রাখা প্রয়োজন, গত ৩০ ডিসেম্বর দিল্লির বঙ্গভবন থেকে সাকেতকে গ্রেফতার করে গুজরাত পুলিশ। এরপর থেকে জেলবন্দি তিনি। এর মধ্যে হাইকোর্টে জামিনের আবেদন করলেও তাও খারিজ হয়ে যায় বলে জানা যাচ্ছে। তবে যে অর্থ অপচয়ের মামলায় সাকেতকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেই একই মামলাতে গুজরাত পুলিশের অপরাধ দমন শাখা গ্রেফতার করেছিল সাকেতকে। দুই তদন্তকারী সংস্থাই তৃণমূল নেতার বিরুদ্ধে তদন্ত করবে বলে জানা যাচ্ছে। এতে চাপ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

নির্বাচন চলাকালীন সাকেতকে গ্রেদফতার করে
উল্লেখ্য, এর আগে গুজরাত পুলিশ সে রাজ্যের নির্বাচন চলাকালীন সাকেতকে গ্রেদফতার করে। গুজরাতের ব্রিজ দুর্ঘটনা নিয়ে ভুল তথ্য শেয়ার করার অপরাধে তৃণমূল জাতীয় মুখপাত্রকে গ্রেফতার করা হয়। একবার নয়, জামিন পাওয়ার পরেও ফের একবার তাঁকে গ্রেফতার করে পুলিশ। নির্বাচন চলাকালীন কীভাবে তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয় তা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। শুধু তাই নয়, এই বিষয়ে মুখ খোলেন খোঁজ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমার নামে তো কত টুইট করা হয়। অর্থাত শুধুমাত্র টুইট করা নিয়ে সাকেতের গ্রেফতারির বিরুদ্ধে আওয়াজ তোলেন তৃণমূল সুপ্রিমো। আর এই বিতর্কের মধ্যেই এবার কোটি কোটি টাকা আর্থিক তছরুপের মামলাতে তৃণমূলের জাতীয় মুখমাত্র সাকেতকে গ্রেফতার করল কেন্দ্রীয় এজেন্সি। আর এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।












Click it and Unblock the Notifications