কর্ণাটকে বাজেয়াপ্ত ৯৩ লক্ষ টাকার নতুন নোট, ৭ জনকে গ্রেফতার করল ইডি
বেআইনিভাবে কালো টাকা সাদা করার চক্রের তদন্তে নেমে কর্ণাটক থেকে ৯৩ লক্ষ টাকার নতুন নোট উদ্ধার করল ইডি। এই ঘটনায় অভিযুক্ত ৭ জন এজেন্টকে গ্রেফতারও করা হয়েছে।
বেঙ্গালুরু, ১৩ ডিসেম্বর : বেআইনিভাবে কালো টাকা সাদা করার চক্রের তদন্তে নেমে কর্ণাটক থেকে ৯৩ লক্ষ টাকার নতুন নোট উদ্ধার করল ইডি। এই ঘটনায় অভিযুক্ত ৭ জন এজেন্টকে গ্রেফতারও করা হয়েছে।
ইডি আধিকারিকদের তরফে জানানো হয়েছে, একটি এজেন্সি এই কাজে যুক্ত। সাত জন মধ্যস্থতাকারী তথা এজেন্টকে তারা কাজে লাগিয়েছিল। গ্রেফতার হওয়া সাত জনের মধ্যে একজন সরকারি আমলার আত্মীয়ও রয়েছে।

উদ্ধার হওয়া ৯৩ লক্ষ টাকায় নতুন ২০০০ টাকার নোটেই ভর্তি। এই ঘটনার আরও গভীরে গিয়ে তদন্ত শুরু করেছে ইডি।
সম্প্রতি কর্ণাটকে হুব্বালি থেকে ৫.৭ কোটি টাকার নতুন নোট উদ্ধার করে ইডি। এই ঘটনায় সরকারি ইঞ্জিনিয়ার -সহ আরও কয়েকজনের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ এনে এফআইআর দায়ের করেছে সিবিআই।
ইডি আধিকারিকরা ছদ্মবেশে অভিযান চালায়। বেআইনি ভাবে কালো টাকা সাদা করতে চাওয়া গ্রাহক সেজে এই সংস্থার লোকজনের সঙ্গে দেখা করে। এরপর হাতে নাতে তাদের গ্রেফতার করা হয়। এই ঘটনায় এজেন্টদের চক্র কাজ করে বলে তদন্তকারীরা জানিয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications