ঘন্টার পর ঘন্টা ইডির জিজ্ঞাসাবাদ, গ্রেফতার মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ
গ্রেফতার মহারাষ্ট্রের (maharashtra) প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী (ex home minister) অনিল দেশমুখ (anil deshmukh)। টাকা তছরুপের ঘটনায় তাঁকে ১২ ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদের পরে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ই
গ্রেফতার মহারাষ্ট্রের (maharashtra) প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী (ex home minister) অনিল দেশমুখ (anil deshmukh)। টাকা তছরুপের ঘটনায় তাঁকে ১২ ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদের পরে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ed)। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হবে। স্বাভাবিকভাবেই তাঁর জামিনের বিরোধিতা করে নিজেদের হেফাজতে চাইতে চলেছে ইডি।

পদ থেকে সরানো হয়েছিল
ঘুষ নেওয়ার অভিযোগ ওঠায়, এই বছরের শুরুতে এনসিপির এই নেতাকে ঘিরে প্রবল বিতর্ক ওঠে। তারপরেই তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। শুক্রবার বোম্বাই হাইকোর্ট তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দিতেও অস্বীকার করে। কেননা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছিল ইডি। এরপরেই ইডির সামনে নিজের বয়ান নথিভুক্ত করতে হাজির হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী। মাসের পর মাস তিনি ইডিকে এড়িয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছিল। সোমবার দুপুরে নিজের আইনজীবীকে নিয়ে ইডির দফতরের হাজির হয়েছিলেন দেশমুখ।
সোমবার জারি করা এক ভিডিও-তে ৭১ বয়সী এই এনসিপি নেতা দাবি করেছিলেন, তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগই মিথ্যা।

পুলিশ আধিকারিক দুর্নীতির অভিযোগ তুলেছিলেন
অনিল দেশমুখের বিরুদ্ধে দুর্নীতি আর তোলাবাজির অভিযোগ করেছিলেন মুম্বই পুলিশের প্রাক্তন শীর্ষকর্তা পরমবীর সিং। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে পাঠানো চিঠিতে দেশমুখের বিরুদ্ধে পুলিশকে দিয়ে প্রতিমাসে ১০০ কোটি টাকা তোলার অভিযোগ করেছিলেন। মুকেশ আম্বানির বোমা মামলায় তদন্তে দেরির অভিযোগে তাঁকে অপসারিত করার পরেই এই চিঠি লিখেছিলেন ওই পুলিশ কর্তা।
দেশমুখ অভিযোগ করেছিলেন, পুলিশ প্রধানের অধীনে মুকেশ আম্বানির নিরাপত্তা নিয়ে তদন্তে কিছু অমার্জনীয় ত্রুটি প্রকাশ পেয়েছে।

পুলিশ আধিকারিকের বিরুদ্ধেও দুর্নীতির তদন্ত
এনসিপি নেতা অনিল দেশমুখ সেই সময়ই সব অভিযোগ অস্বীকার করে ঘুষের মামলায় পুলিশ আধিকারিকের বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছিলেন। যার জেরে মহারাষ্ট্রে রাজনৈতিক ঝড় বয়ে যায়। এরপরেই বিরোধীদের তরফে মন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়।
অন্যদিকে বর্তমানে প্রাক্তন পুলিশ কর্তাকেও খুঁজে পেতে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। তাঁর বিরুদ্ধেও তোলাবাজি-সহ বেশ কিছু মামলা দায়ের করা হয়েছে।

রবিবারেই প্রথম গ্রেফতার
রবিবার প্রাক্তন মন্ত্রীর ঘুষ সংক্রান্ত মামলায় প্রথম গ্রেফতার করেছিল অপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আর সোমবার মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী দেশমুখ প্রাক্তন পুলিশ আধিকারিককে নিশানা করে বলেছিলেন, পরমবীর সিং কোথায়? কে তাঁর (মন্ত্রী) বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। এখন পরমবীর সিং-এর নিজের দফতর এবং অনেক ব্যবসায়ীই তাঁর (পুলিশ আধিকারিক) বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বলে উল্লেখ করেছিলেন প্রাক্তন মন্ত্রী।












Click it and Unblock the Notifications