৯ ঘন্টা জেরা করেও ফের মঙ্গলবার হেরাল্ড মামলায় রাহুল গান্ধীকে তলব করল ইডি
ন্যাশানাল হেরাল্ড মামলায় প্রায় ৯ ঘন্টা ধরে রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ সোমবার সকালে ইডি'র দফতরে হাজিরা দেন রাহুল। এরপর থেকে কার্যত ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে। কিন্তু এরপরেও একাধিক প্রশ্নের উত
National Herald Case: ন্যাশানাল হেরাল্ড মামলায় প্রায় ৯ ঘন্টা ধরে রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ সোমবার সকালে ইডি'র দফতরে হাজিরা দেন রাহুল। এরপর থেকে কার্যত ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে। কিন্তু এরপরেও একাধিক প্রশ্নের উত্তর নাকি পাননি তদন্তকারীরা।
আর তাই আগামীকাল মঙ্গলবার ফের একবার রাহুল গান্ধীকে হাজিরা দিতে বল ইডি'র আধিকারিকরা। যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

এদিন প্রায় দুদফায় রাহুল গান্ধীকে জেরা করা হয়-
আজ সোমবার সকাল সাড়ে ১১টার সময়ে ইডি'র অফিসে পৌঁছে যান রাহুল গান্ধী। এরপর প্রথম দফার ম্যারাথন জেরা শেষে দুপুর আড়াইটে নাগাদ ইডির দফতর ছেড়ে বেরিয়ে যান। দফতরের এক আধিকারিক জানান, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী দুপুরের খাবারের জন্য ইডি অফিস থেকে বের হন, তিনি আবার জিজ্ঞাসাবাদের জন্য আসবেন। এরপর চারটের সময় ফের একবার দফতরে আসেন তিনি। এরপর থেকে লাগাতার রাত ১০ টা পর্যন্ত রাহুলকে জেরা করা হয় বলে জানা যাচ্ছে।

একাধিক বিষয়ে জেরা
ন্যাশানাল হেরাল্ড মামলায় একাধিক বিষয়ে জেরা করা হয় রাহুল গান্ধী। বেশ কিছু নির্দিষ্ট প্রশ্নের ভিত্তিতে তাঁকে জেরা করা হয় বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, এই মামলাতে সোনিয়া গান্ধীকেও ইতিমধ্যে তলব করা হয়েছে। তবে এভাবে বিরোধীদের জেরা করা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব কংগ্রেস নেতৃত্ব। ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাগেলা বলেন, রাহুল গান্ধীকে হেনস্তা করা হচ্ছে। এর প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদ চলবে। বিজেপি সরকার মিথ্যা মামলা রুজু করে বিরোধীদের হেনস্থা করছে বলেও দাবি মুখ্যমন্ত্রীর। গণতন্ত্রের গলা টিপে ধরা হচ্ছে বলেও অভিযোগ।

মঙ্গলবার ফের তলব রাহুল গান্ধীকে
বলে রাখা প্রয়োজন, এই মামলায় তদন্তকারী সংস্থা অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দুই জুন রাহুল গান্ধীকে তলব করে। কিন্তু সেদিন তিনি হাজিরা দিতে পারবেন না বলেই আগেই জানিয়ে দেন। এমনকি ইডি'র তদন্তকারীদের কাছে নতুন সময় চেয়ে নেন রাহুল গান্ধী। কারণ সেই সময় দেশের বাইরে ছিলেন তিনি। তবে নতুন করে তারিখ দেওয়া হয়। সেই মতো আজ সোমবার হেরাল্ড মামলাতে হাজিরা দেন রাহুল। অন্যদিকে এই মামলায় আগামী ২৩ জুন সোনিয়া গান্ধীকে তলব করা হয়েছে। এর আগে আটজুন কংগ্রেস সভানেত্রীকে তলব করা হয়। কিন্তু এই মুহূর্তে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন তিনি।

রাহুল গান্ধীর বাড়ির সামনেও ব্যাপক সংখ্যায় পুলিশ মোতায়েন
এদিন সকালে রাহুল গান্ধীর বাড়ির সামনেও ব্যাপক সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়। দিল্লির সাম্প্রতিক পরিস্থিতি এবং ভিআইপিকে ইডির তলবের কারণে দিল্লি পুলিশের তরফে সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন,দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার। অন্যদিকে রাহুলকে গান্ধীকে তলবের ঘটনায় সোমবার সকালেই আটক করা হয় অধীর চৌধুরি সহ একাধিক কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে।
এই প্রসঙ্গে লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, সকাল থেকে তুঘলক রোড থানায় আটক করে রাখা হয়েছে। খাবার তো দূরের কথা, জলও দেওয়া হলনি সারাদিন। অভিযোগ কংগ্রেস নেতর। এমনকি কি ধারায় গ্রেফতার করা হয়েছে, না লিখিত না মৌখিক কিছুই বলা হচ্ছে না বলেও অভিযোগ।












Click it and Unblock the Notifications