ধর্ষণ-অপহরণে অভিযুক্ত নিত্যানন্দ কোথায়, ‘কৈলাস-ভূমি’র জবাব পাঠাল ইকুয়েডর
ধর্ষণ ও অপহরণে অভিযুক্ত স্ব-ঘোষিত ধর্মগুরু নিত্যানন্দকে আশ্রয় দিয়েছে ইকুয়েডর সরকার। ভারতের সেই দাবি নস্যাৎ করল তারা।
ধর্ষণ ও অপহরণে অভিযুক্ত স্ব-ঘোষিত ধর্মগুরু নিত্যানন্দকে আশ্রয় দিয়েছে ইকুয়েডর সরকার। ভারতের সেই দাবি নস্যাৎ করল তারা। ইকুয়েডর সরকার জানিয়ে দিল দক্ষিণ আমেরিকার কোনও দেশে জমি কেনার ক্ষেত্রে কোনও সহায়তা করা হয়নি নিত্যানন্দকে। এই বিবৃতি আসার পর বিদেশমন্ত্রক জানিয়েছে, নিত্যানন্দের সমস্ত পাসপোর্ট বাতিল করে দেওয়া হয়েছে।

ধর্ষক ও অপহরণকারী ধর্মগুরু নিত্যানন্দের গতিবিধি সম্পর্কে নজর রাখার জন্য সমস্ত বিদেশি মিশনকে জানানো হয়েছে। এবং পদকে তাঁর পদকে 'সংবেদনশীল' ঘোষণা করা হয়েছে। ইকুয়েডরের দূতাবাস এক বিবৃতিতে বলেছে যে তারা নিত্যানন্দের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করেছে।
এমনও জানানো হয়েছে, নিত্যানন্দ হাইতির উদ্দেশ্যে গিয়েছেন। ইকুয়েডর ত্যাগ করে তিনি চলে গিয়েছেন। ইকুয়েডরের দূতাবাস যে বিবৃতিটি পাঠিয়েছে তাতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, স্ব-ঘোষিত ধর্মগুরু নিত্যানন্দকে ইকুয়েডরের দ্বারা আশ্রয় দেওয়া হয়েছিল বা ইকুয়েডরের কাছাকাছি বা দূরের দক্ষিণ আমেরিকার কোনও জমি বা দ্বীপ কেনার ক্ষেত্রে ইকুয়েডর সরকার সহায়তা করেছিল। তা সর্বেব মিথ্যা।
ইকুয়েডর নিত্যানন্দকে আশ্রয় দিতে অস্বীকার করার পরই তিনি হাইতি দিকে রওনা দিয়েছেন। ইকুয়েডর থেকে তাঁর অনুগামীদের দ্বারা ক্রয় করা একটি দ্বীপে নিত্যানানন্দ 'হিন্দু স্বদেশ' কৈলাসা তৈরির ঘোষণা করেছিলেন। কর্ণাটকে তাঁর বিরুদ্ধে দায়ের করা একটি ধর্ষণ মামলা থেকে নিজেকে বাঁচাতে পাসপোর্ট ছাড়াই ভারত ছেড়ে পালিয়ে গিয়েছিলেন নিত্যানন্দ।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার নিত্যানন্দের 'হিন্দুভূমি কৈলাস' ঘোষণার বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন। তিনি বলেন, নিত্যানন্দের বিরুদ্ধে মামলাগুলির বিষয়ে মন্ত্রককে জানানো হলে তারা তার পাসপোর্ট বাতিল করে দেয়। তিনি নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন বলেও বিদেশমন্ত্রকের তরফে অস্বীকার করা হয়েছে।
আহমেদাবাদে তাঁর আশ্রম থেকে দুই মহিলা নিখোঁজ হওয়ার পরে গত মাসে নিত্যানন্দের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। যোগিনী সর্বজ্ঞপীঠম নামে তাঁর আশ্রম পরিচালনার জন্য অনুগামীদের অনুদান সংগ্রহ করতে তিনি শিশুদের অপহরণ এবং অন্যায়ভাবে বন্দি করে রাখতেন বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications