অর্থনীতির দুরবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করে 'ট্যাক্স সন্ত্রাসবাদ' কমাতে বললেন বিজেপি সাংসদ

দেশের অর্থনীতির দুর্দিন এসেছে বলে আশঙ্কা প্রকাশ করলেন বিজেপির রাজ্যসভার সদস্য সুব্রহ্মণ্যম স্বামী। পাশাপাশি 'কর সংক্রান্ত সন্ত্রাসবাদ' থামাতেও বলেন তিনি। বিজেপি সাংসদ বলেছেন, মোদী সরকারের একাধিক পদক্ষেপ দেশকে অগ্রগতির পথে নিয়ে গেলেও অর্থনৈতিক দিক থেকে তেমন অগ্রগতি হয়নি। সেরকম ফল প্রকাশ পায়নি বলে দাবি করেছেন সুব্রহ্মণ্যম স্বামী।

সুব্রহ্মণ্যম স্বামী

পাশাপাশি জেএনইউ ঘটনার প্রেক্ষিতে তিনি বলেন, 'দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলিতে পর্যাপ্ত পরিমাণে পুলিশকর্মী মোতায়েন করা উচিত সরকারের।' পাশাপাশি ফের জেএনইউ-কে দুই বছরের জন্যে বন্ধ করে দেওয়ার দাবি তোলেন তিনি।

২০২৫ সালের মধ্যে দেশকে ৫ ট্রিলিয়ন অর্থনীতির দেশে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মোদী সরকার। স্বামী বলেন দেশ থেকে এখনই অবিলম্বে আয়কর তুলে দেওয়া উচিত। এর ফলেই মানুষ বিনিয়োগে উৎসাহী হবে। অর্থনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুব্রহ্মণ্যম স্বামী বলেছেন, সেই পর্যায়ে পৌঁছতে আরও বছর খানেক সময় লাগবে। কারণ ডিজিপি বৃদ্ধি সেই পর্যায়ে নেই। দেশের এই পরিস্থিতিতে একজন দক্ষ অর্থনীতিবিদের পরামর্শ প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+