করোনায় কাজ হারানো প্রান্তিক মানুষদের আর্থিক সাহায্য দানের পক্ষে সওয়াল অর্থনীতিবিদদের

করোনায় কাজ হারানো প্রান্তিক মানুষদের আর্থিক সাহায্য দানের পক্ষে সওয়াল অর্থনীতিবিদদের

করোনা ভয়ে কাঁপছে গোটা দেশ তথা বিশ্ব। ইতিমধ্যেই প্রায় ১৪০টি দেশে থাবা বসিয়েছে করোনা। সূত্রের খবর, বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় ২ লক্ষের ঘরে। পাশাপাশি মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় আট হাজারে।

একইসাথে ভারতেও আক্রান্তের সংখ্যা ১৪৭ ছাড়িয়েছে। এমতাবস্থায় ইতালি, চিন সহ একাধিক দেশে সম্পূর্ণ লক ডাউন পরিস্থিতি তৈরি হয়েছে। কোনও রকম ঝুঁকি এড়াতে বাধ্য হয়ে একপ্রকার ঘরে বন্দি হয়ে রয়েছেন অগুনতি মেহনতি মানুষ। হেলে পড়েছে অর্থনীতি। গত সপ্তাহ থেকে ক্রমাগত ক্ষয়ের সম্মুখীন শেয়ার বাজারও।

করোনা সংকটের জেরে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার প্রভাব পড়তে চলেছে প্রতিটা দেশে

করোনা সংকটের জেরে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার প্রভাব পড়তে চলেছে প্রতিটা দেশে

অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এর ফলে বিশ্বব্যাপী একটা তীব্র অর্থনৈতিক মন্দা শুরু হতে চলেছে। যার প্রভাব পড়বে কম বেশি প্রতিটা দেশেই। অর্থনীতিবিদরা জানাচ্ছেন এখনই সঠিক সময় করোনা আক্রান্ত বা এর দ্বারা প্রভাবিত মানুষের আর্থিক ভাবে পাশে দাঁড়ানোর।

জরুরী অবস্থায় নিঃশর্ত অর্থপ্রদানের পক্ষে সওয়াল

জরুরী অবস্থায় নিঃশর্ত অর্থপ্রদানের পক্ষে সওয়াল

এমতাবস্থায় ইউনিভার্সাল বেসিক ইনকাম বা বিশ্বব্যাপী প্রাথমিক আয় নিশ্চিত করার এটাই সঠিক সময় বলে মনে করেছেন তারা। একইসাথে জরুরী অবস্থায় প্রান্তিক শ্রেণির মানুষদের নিঃশর্ত অর্থসাহায্যের কথা তুলে ধরেন একাধিক অর্থনৈতিক বিশেষজ্ঞ।

ইউনিভার্সাল বেসিক ইনকামের পক্ষে জোরদার সওয়াল

ইউনিভার্সাল বেসিক ইনকামের পক্ষে জোরদার সওয়াল

বর্তমানে বিশ্বব্যাপী যে লক্ষ লক্ষ শ্রমিক কাজ হারিয়ে গৃহবন্দি হয়ে রয়েছেন তাদের জীবনধারণের জন্য বিশ্বব্যাপী প্রাথমিক আয় নিশ্চিত করার জন্যও জোরদার সওয়াল করতে দেখা গেল বিশ্বের একাধিক খ্যাতনামা অর্থনীতিবিদকে। এই সুবিধা চালু হলে করোনা ঠেকাতে ও প্রাত্যহিক জীবনধারণের জন্য ইউনিভার্সাল বেসিক ইনকাম বা ইউবিআইয়ের মাধ্যমে সরকার সাধারণত প্রতিটি প্রাপ্ত বয়স্ককে নিঃশর্ত ভাবে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করবে।

যদিও এই ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা থাকলেও বর্তমানে করোনা প্রাদুর্ভাবের কারণে প্রতিটি মানুষকে যে ভাবে গৃহবন্দী অবস্থার সম্মুখীন হতে হচ্ছে তার মোকাবিলা করতে এই ব্যবস্থা কার্যকরী সমাধানের পথ বাতলাতে পারে বলে মনে করছে অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+