৭০ হতে পারে আপনার অবসরের বয়স! আর্থিক সমীক্ষার রিপোর্ট কোন ভবিষ্যদ্বাণী করছে
৭০ বছর বয়সে পালন হচ্ছে আপনার অবসর! এই উপলক্ষ্যে অফিসে যেমন অনুষ্ঠানের মেজাজ তেমন বাড়িতেও খানাপিনার আসর জমছে!.. এমন দৃশ্য আপনার জীবনে ঘটে যেতেই পারে এদেশরই বুকে!
৭০ বছর বয়সে পালন হচ্ছে আপনার অবসর! এই উপলক্ষ্যে অফিসে যেমন অনুষ্ঠানের মেজাজ তেমন বাড়িতেও খানাপিনার আসর জমছে!.. এমন দৃশ্য আপনার জীবনে ঘটে যেতেই পারে এদেশরই বুকে! অন্তত ২০১৯ সালের আর্থিক সমীক্ষার রিপোর্ট তেমনই ইঙ্গিত দিচ্ছে। একনজরে দেখে নেওয়া যাক কোন তথ্য উঠে আসছে এই রিপোর্ট থেকে।

আর্থিক সমীক্ষা যা বলছে
প্রাক বাজেট দিবসে সংসদে পেশ হয়ে ২০১৯ এর আর্থিক সমীক্ষার রিপোর্ট ।আর সেখানেই তুলে ধরা হয়েছে, ২০১৩১-৪১ সালের মধ্যে ভারতের জনসংখ্যা বাড়তে চলেছে ০. ৫ শতাংশের মধ্যে । আর তার কারণ জন্মের হার ক্রমেই কমছে ভারতে।

জন্মের হার কম ও গড় আয়ু বৃদ্ধি
একদিকে যেমন ভবিষ্যতের ভারতে জন্মের হার কমতে দেখা যাচ্ছে, তেমনই মানুষের গড় আয়ুর অঙ্কও বাড়ছে । আর জন্মের হার কমলে তার জায়গায় নতুনভাবে কোনও শ্রমশক্তি আসছে না। ফলে ভরসা করতে হবে 'বয়স্ক' শ্রমশক্তির ওপর। এমনই তথ্য পেশ হয়েছে। আর এমন এক পরিস্থিতিতে দাঁড়িয়ে অবসরের বয়স বাড়ানো ছাড়া আর কোন গতি খুঁজে পাওয়া যাবেনা বলে আর্থিক সার্ভের রিপোর্ট পেশের সময়ই জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

কর্মক্ষমতা বাড়াতে হবে!
আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশের সময় দেশের সাম্প্রতিক অবস্থার কথা তুলে ধরে , নির্মলা সীতারমন জানান, পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে সকলকেই আরও বেশি বয়স পর্যন্ত কাজ করার বিষয়ে মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে হবে।
জন্মের হার কোন কোন রাজ্যে কম?
আর্থিক সমীক্ষার রিপোর্টে যে তথ্য পেশ করা হয়েছে, তাতে দেখা গিয়েছে , জন্মের হার কমেছে বিহার,ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশের মতো রাজ্য়ে। যার ফলে সারা দেশের নিরিখে গড় জন্মের হারে ঘাটতি শুরু হয়ে গিয়েছে।

অবসরের ক্ষেত্রে সুবিধা অসুবিধা
শুধু ভারতে নয় ফ্রান্স ও জার্মানির মতো দেশেও এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন মানুষ। আর সেক্ষেত্রে ৭০ বছর অবসরের বয়স ধরে নিয়েই সকলে ছকে ফেলছেন অসবরের সময়কার আর্থিক 'প্ল্যান'। সেক্ষেত্রে পেনশন ফান্ডিং এ বাড়ছে চাপ। আর এমন পরিস্থিতিতে বহু দেশই পেনশনযোগ্য বয়সের সীমা বাড়িয়ে চলেছে।












Click it and Unblock the Notifications