Economic Survey 2022: ৯.২ শতাংশ জিডিপি বৃদ্ধি, কেন্দ্রীয় বাজেটে অর্থনৈতিক সার্ভে রিপোর্ট পেশ অর্থমন্ত্রীর
Economic Survey 2022: ৯.২ শতাংশ জিডিপি বৃদ্ধি, কেন্দ্রীয় বাজেটে অর্থনৈতিক সার্ভে পেশ নির্মলা সীতারামনের
দেশের অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানিয়েছেন দেশের জিডিপি বৃদ্ধি এক ধাক্কায় ৯.২ শতাংশ হয়েছে বলে অর্থনৈতিক সমীক্ষায় জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। করোনা পরিস্থিতিতে এই দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে বড় তথ্য পেশ করেছেন নির্মলা সীতারামন।

বাজেট অধিবেশন শুরু হল
২০২২ সালের বাজেট অধিবেশন শুরু হল আজ। সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের সুষ্ঠু আলোচনার বার্তা দিয়েছেন। তিনি বলেছেন আশা করি বাজেট অধিবেশন সুষ্ঠুভাবে চলবে। তারপরেই যৌথ অধিবেশনে বার্তা দেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ। তিনি জানিয়েছেন দেশ আগামী ২৫ বছরে আর্থিক উন্নতির পথে এগোচ্ছে হু হু করে। দেশের বিদেশী বিনিয়োগ আসতে শুরু করেছে। একই সঙ্গে উত্তর পূর্বের রাজ্য এবং জম্মু-কাশ্মীরের উন্নয়নের কথা বলেছেন রাষ্ট্রপতি।

অর্থনৈতিক সমীক্ষা পেশ
বাজেট অধিবেশনের শুরুতেই অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হয়। যাতে চলতি বছরের দেশের আর্থিক উন্নয়ন এবং আগামী বছরের আর্থিক উন্নতির রূপ রেখা প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির ভাষণের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামান পেশ করেন অর্থনৈতিক সার্ভে রিপোর্ট। তাতে তিনি জানিয়েছেন দেশের আর্থিক বৃদ্ধির কথা। করোনা সংক্রমণের থার্ড ওয়েভের মধ্য দিয়ে চলছে দেশ। কয়েক মাস আগেই ভয়াবহ সেকেন্ড ওয়েভ কাটিয়ে উঠেছে। কাজেই দেশের আর্থিক পরিস্থিতি যে খুব একটা সুখের হবে না সেটা আশা করাই যায়।

চলতি বছরে জিডিপি বৃদ্ধি ৯.২
করোনা সংক্রমণের পর পর দুটি ধাক্কা সামলে উঠল দেশ। তারপরেই দেশের আর্থিক বৃদ্ধি ৯.২ হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থনৈতির সমীক্ষা রিপোর্ট পেশ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন চলতি বছরে দেশের আর্থিক বৃদ্ধি বেশ ভালই হয়েছে। কারণএকটাই এবার বেশি লকডাউনের পথে হাঁটেনি ভারত। সেই সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলাতেও পরিকল্পনা মাফিক কাজ করা হয়েছে। ২০২০-২১ অর্থবর্ষে যেখানে জিডিপি বৃদ্ধি ৭.৩ শতাংশ ছিল। সেখানে ২০২২ সালে আর্থিক বৃদ্ধির পরিস্থিতি অনেকটাই বেড়েছে।

বিনিয়োগ টানতে উদ্যোগী মোদী
দেশের আর্থিক পরিস্থিতি ফেরাতে করোনা কালেও বিদেশ সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আমেরিকায় গিয়ে বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলেছেন। সেখানকার শিল্পপতিদের সঙ্গে আলোচনা করেছেন। তাতে অনেকেই ভারতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। লোকাল ফর ভোকাল হওয়ার কথা বলেছিলেন মোদী। সেদিকেই বারবার রাজ্যগুলিকে জোর দিয়েছেন। করোনা পরিস্থিতিতে দেশীয় উৎপাদনে জোর দিতে বলেছিলেন তিনি। সেই কারণেই বাইরে থেকে করোনা টিকা কিনতে হয়নি ভারতকে উল্টে বিদেশে পািঠয়েছে করোনা টিকা। এটা একটা বড় সাফল্য এনেছে দেশের অর্থনীতিতে।












Click it and Unblock the Notifications