মহারাষ্ট্রের হাউজিং সোসাইটিগুলিতে এবার পোলিং বুথ করতে চায় নির্বাচন কমিশন
নভেম্বর মাসে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। শহুরে ভোটারদের ভোট দেওয়ার বিষয়ে অতীতে উদাসীনতা দেখা গিয়েছে৷ এবার সেই উদাসীনতা কাটাতে ব্যবস্থা নিল নির্বাচন কমিশন৷ হাউজিং সোসাইটিগুলিতেও এবার ভোটকেন্দ্র স্থাপন করা হবে। এই কথা জানা গিয়েছে৷
প্রাথমিকভাবে মুম্বই, থানে এবং পুনেতে হাউজিং সোসাইটি ও প্রচুর বড় বাড়ি আছে। সেগুলির বাসিন্দারা ভোট নিয়ে খুব একটা আগ্রহ দেখান না বলে খবর৷ সেজন্য এবার ওই সব জায়গায় ভোটকেন্দ্র হবে। অন্তত ১,১৮১ টি ভোটকেন্দ্র স্থাপন করা হবে। নির্বাচনী কর্মকর্তারা এই কথা জানিয়েছেন।

কমিশন সূত্রে জানা গিয়েছে, মুম্বই শহরতলিতে ৪৯২ টি ভোটকেন্দ্র স্থাপন করা হবে। থানেতে ৩৩৭ টি, মুম্বই শহরে ২৫৬ টি এবং পুণে জেলায় ১২৬ টি ভোটকেন্দ্র স্থাপন করা হবে। গত লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রের ১৫০ টি হাউজিং সোসাইটিতে ভোটকেন্দ্র করা হয়েছিল। হাউজিং সোসাইটির কমিটি ও প্রশাসনিক সহযোগিতাও ছিল সেই সময়।
নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, অনেক হাউজিং সোসাইটিতে ইমেল পাঠানো হয়। ভোটগ্রহণের জন্য বুথ তৈরির বার্তা দেওয়া হয়। পুনের একটি হাউজিং সোসাইটি লোকসভা নির্বাচনের সময় প্রাঙ্গণে ভোটকেন্দ্রের অনুমতি দিয়েছিল। সব ভোটারের নাম তালিকায় থাকবে। সেই নিশ্চয়তার কথা আগে দিতে বলা হয়েছিল।
আধিকারিকদের বার্তা অনুসারে, রাজ্যের প্রতিটি ভোটকেন্দ্রে প্রায় ৯৫০ জন ভোটার থাকা উচিত। ভোটার সংখ্যা বৃদ্ধির অনুপাতে অতিরিক্ত বুথ যুক্ত করা হবে। বর্তমানে রাজ্য জুড়ে মোট ভোটকেন্দ্র হল, ১,০০,১৮৬। লোকসভা নির্বাচনে ৯৮,১৪০ টি ভোটকেন্দ্র ছিল।












Click it and Unblock the Notifications