Haryana Assembly Election 2024: পিছল হরিয়ানা বিধানসভার নির্বাচন, মহাপঞ্চমীতে হবে ভোট গণনা
Haryana Assembly Election 2024: পিছিয়ে গেল হরিয়ানা বিধানসভা নির্বাচন। আগামী ১ লা অক্টোবর নির্বাচনের দিন ঘোষণা করা হলেও এদিন তা পিছিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন তারিখও ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে।
নতুন ঘোষণা অনুযায়ী, হরিয়ানায় বিধানসভা (Haryana Assembly Election 2024) নির্বাচন হবে আগামী ৫ অক্টোবর। ভোট গণনার দিনও পিছিয়ে দেওয়আ হয়েছে। জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir Assembly election) এবং হরিয়ানা বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামী ৮ অক্টোবর হবে বলেও কমিশনের তরফে জানানো হয়েছে।

সেদিন বাংলায় দুর্গাপুজোর শুরু এবং মহাপঞ্চমী পড়েছে। বলে রাখা প্রয়োজন, হরিয়ানা বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার দাবি জানানো হয়েছিল বিজেপির তরফে। শুধু তাই নয়, অন্যান্য রাজনৈতিক দলের তরফেও কমিশনের কাছে আবেদন জানানো হয়েছিল। শতক-প্রাচীন বিষ্ণোই সম্প্রদায়ের অনুষ্ঠান আছে সেই সময়। এছাড়াও ১লা অক্টোবরের আশেপাশে আরও বেশ কিছু ছুটি রয়েছে।
এই সময় নির্বাচনে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি। ভোট অনেক কম পড়তে পারে বলেও আশঙ্কা। আর সেই আশঙ্কার কথা জানিয়েই নির্বাচন কমিশনে নির্বাচনের দিন পিছনের দাবি জানানো হয়। আর সেই দাবি মেনেই হরিয়ানায় বিধানসভা নির্বাচনের দিন পিছিয়ে আগামী পাঁচ অক্টোবর করা হল। নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
Election Commission of India (ECI) revises polling day for Haryana from October 1 to October 5, 2024 and accordingly counting day for J&K and Haryana Assembly elections from October 4 to October 8, 2024
— ANI (@ANI) August 31, 2024
The decision has been taken to honour both the voting rights and the… pic.twitter.com/ZzewD1B69U
আর সেই অনুযায়ী, বিষ্ণোই সম্প্রদায়ের অনুষ্ঠানকে সন্মান জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ বছর ধরে সেখানকার মানুষ বিশেষ অনুষ্ঠানে অংশ নেন। সবদিক ভেবেই এই সিদ্ধান্ত বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। তবে জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনের তারিখ বদল হচ্ছে না। যদিও জম্মু-কাশ্মীর এবং হরিয়ানা বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামী ৮ অক্টোবর হবে বলেও কমিশনের তরফে জানানো হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications