সমাবেশে নয়, পোস্টারে নয়! নির্বাচনী প্রচারের শিশুদের নিয়ে কড়া নির্দেশিকা নির্বাচন কমিশনের, রয়েছে ফাঁকও

লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। অন্তর্বর্তী বাজেটও পেশ করা হয়ে গিয়েছে কেন্দ্রীয় সরকারের। ফলে ফেব্রুয়ারির শেষে কিংবা মার্চের শুরুর দিকে নির্বাচন ঘোষণা করতে কমিশনের কোনও অসুবিধা নেই। তার আগে নির্বাচন নিয়ে বেশ কিছু নির্দেশিকা তৈরি করছে কমিশন।

সোমবার জারি করা নির্বাচন কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, প্রচারে শিশু কিংবা নাবালকদের ব্যবহার করা যাবে না। এছাড়া শিশু কিংবা অপ্রাপ্তবয়স্কদের সাধারণ নির্বাচনে প্রচারপত্র বিতরণ, পোস্টার সাঁটানো, স্লোগান দিতে কিংবা দলীয় পতাকা ও ব্যানার বহন করতে যেন না দেখা যায়।

নির্বাচনী প্রচারের শিশুদের নিয়ে কড়া নির্দেশিকা নির্বাচন কমিশনের

নির্বাচন কমিশন বলেছে, নির্বাচন সংক্রান্ত কাজে কিংবা নির্বাচনী প্রচারমূলক কাজে শিশুদের যুক্ত করার কাজ বরদাস্ত করা হবে না। এই নির্দেশিকায় বলা হয়েছে, শিশুদের রাজনৈতিক প্রচারে যুক্ত করা অর্থাৎ কবিতা, গান, স্লোগান দেওয়ানো কিংবা রাজনৈতিক দল ও প্রার্থীর প্রতীক প্রদর্শন করা যাবে না।

নির্বাচন কমিশন সতর্ক করে বলেছে, যদি কোনও রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রচারে শিশুদের জড়িত করে, তবে শিশুশ্রম সংক্রান্ত সব আইনের ধারায় ব্যবস্থা নেওয়া হবে। এব্যাপারে জেলা নির্বাচনী আধিকারিক এবং রিটার্নিং অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে কোনও রাজনৈতিক নেতার আশেপাশে বাবা-মা বা অভিভাবকের সঙ্গে যদি কোনও শিশু থাকে, তাহলে তা কমিশনের নির্দেশিকা লঙ্ঘন বলে বিবেচিত হবে না। তবে এই বিষয়টিতেই রাজনৈতিক বিশ্লেষকরা আইনের ফাঁক বলে বর্ণনা করেছেন।

প্রচারে শিশুদের ব্যবহার করলে, কী ব্যবস্থা নেওয়া হবে? এব্যাপারে নির্বাচন কমিশন জানিয়েছে, সব রাজনৈতিক দল ও প্রার্থীদের শিশুশ্রম (নিষেধ ও নিয়ন্ত্রণ়) আইন, ১৯৮৬-র সংশোধিত শিশু শ্রম (নিষেধ ও নিয়ন্ত্রণ়) আইন কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে। নির্বাচন কমিশন তাদের নির্দেশিকায় বোম্বে হাইকোর্টের একটি সিদ্ধান্তের কথা জানিয়ে বলেছে, সব রাজনৈতিক দলকেই শিশুদের নির্বাচনী প্রচারে ব্যবহার না করার ব্যাপারে নিশ্চিত করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+