প্রদেশ সভাপতি DK Shivakumar-এর কপ্টারে তল্লাশি! দেখুন সেই ভিডিও

DK Shivakumar Helicopter: কর্নাটক নির্বাচনকে কেন্দ্র করে চড়ছে উত্তেজনার পারদ! হাইভোল্টেজ এই নির্বাচনের আর ২০ দিনেরও বাকি নেই। আর এই অবস্থায় একেবারে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন বিজেপি সহ সমস্ত বিরোধী দলগুলিই।

কেউ হেলিকপ্টারে তো আবার কেউ গাড়িতে একের পর এক জায়গাতে পৌঁছেছেন। চরম ব্যবস্ততা রাজনৈতিক দলগুলির মধ্যে। আর এর মধ্যেই চাঞ্চল্যকর ঘটনা সামনে আসছে। প্রদেশ সভাপতি ডিকে শিবকুমারের (DK Shivakumar) হেলিকপ্টার পরীক্ষা করল নির্বাচন কমিশনের আধিকারিকরা।

DK Shivakumar-এর কপ্টার তল্লাশি কমিশনের!

দক্ষিণ কন্নড়ের ধর্মশালা হ্যালিপ্যাডে থাকা কপ্টারটিকে পরীক্ষা করে কমিশন। ঘটনার সময়ে শিবকুমার ছাড়াও ওই প্রাইভেট কপ্টারে তাঁর স্ত্রী এবং বাচ্চা সওয়ারি ছিলেন বলে জানা গিয়েছে। অন্যদিকে কমিশন সূত্রে জানা গিয়েছে, স্ক্রুটিনি চেকিং চলাকালীন নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন হেলিকপ্টারের সদস্যরা।

তদন্তে করতে কার্যত বাধা দেওয়া হয়। কপ্টারে পাইলটরা জানান, এটি প্রাইভেট হেলিকটার। কোনও রকমের তদন্তের অনুমতি দেওয়া যাবে না বলে জানান কপ্টারের কর্তব্যরত পাইলটরা। অন্যদিকে এই ঘটনায় Dk Shivakumar জানিয়েছেন, আমার ভগবানের প্রতি যথেষ্ট আস্থা রয়েছে। পরিবারকে নিয়েই প্রার্থনা করতে এসেছি।

কেরল নির্বাচনে সক্রিয় নির্বাচন কমিশন

ভগবান যাতে সবার মঙ্গল করে সে কথাই জানান প্রদেশ সভাপতি। তবে রাজনীতির বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। বলে রাখা প্রয়োজন, পরিবারকে নিয়ে সে রাজ্যের একটি মন্দিরে পুজো দিতে যান শিবকুমার। তবে কপ্টারে তল্লাশি প্রসঙ্গে তাঁর দাবি, এটা নির্বাচন কমিশনের কাজ। ওনারা তাদের কর্তব্য করছেন।

বলে রাখা প্রয়োজন, এর আগে মুখ্যমন্ত্রী কনভয়তেও তল্লাশি চালানো হয় কমিশনের তরফে। এবার কেরল নির্বাচনে কংগ্রেসের দিকেই পাল্লা ভারি। মানুষ কংগ্রেসের উপরেই আস্থা রাখছে বলে জানাচ্ছে একাধিক সমীক্ষা। আর কংগ্রেস যদি ক্ষমতায় আসে তাহলে শিবকুমারের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রবল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+