আজ মোদী, শাহ, রাহুল গান্ধীর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সিদ্ধান্ত জানাবে কমিশন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ও কংগ্রেস সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে ওঠা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ নিয়ে অভিযোগ নিয়ে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ও কংগ্রেস সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে ওঠা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ নিয়ে অভিযোগ নিয়ে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন।

আজ মোদী, শাহ, রাহুল গান্ধীকে নিয়ে সিদ্ধান্ত জানাবে কমিশন

উপ নির্বাচন কমিশনার চন্দ্র ভূষণ কুমার জানিয়েছেন, এদিন মঙ্গলবার কমিশনের গোটা দল একসঙ্গে বৈঠক করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। সচিবালয়ের তরফে সমস্ত নথি এক জায়গায় করে কমিশনকে দেওয়া হয়েছে।

কমিশন প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার বৈঠক করে নানা ইস্যুতে আলোচনা করে ও সিদ্ধান্ত নেয়। এর পাশাপাশি এদিন কমিশন জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভোটের দিনক্ষণ নিয়েও আলোচনা করবে। লোকসভা নির্বাচনের পাশাপাশি বিধানসভা ভোট করা সম্ভব হয়নি কারণ আইন শৃঙ্খলার সমস্যা তৈরি হতে পারত বলে কেন্দ্র জানিয়ে দেয়।

কংগ্রেস সুপ্রিম কোর্টে অভিযোগ করেছে নরেন্দ্র মোদী ও অমিত শাহ জনসভায় সেনাকে নিয়ে রাজনৈতিক প্রচার করছেন। তা নিয়ে শীর্ষ আদালত নিজেদের অবস্থান জানাবে। তার মাঝেই এদিন কমিশনও নিজেদের রায় দেবে। যদিও কমিশন জানিয়েছে, তাদের বৈঠকের কর্মসূচি অনেক আগেই স্থির হয়ে গিয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+