প্রথম দফার চেয়ে সাতগুণ বেশি কেন্দ্রূীয় বাহিনী নিয়ে চতুর্থ দফা ভোট করাতে নামছে কমিশন

চতুর্থ দফায় তা বাড়িয়ে ৫৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখতে চলেছে নির্বাচন কমিশন।

প্রথম দফায় ছিল ৮৩ কোম্পানি। দ্বিতীয় দফায় ছিল ১৭৯ কোম্পানি। তৃতীয় দফায় ছিল ৩২৩ কোম্পানি আধাসেনা। আর চতুর্থ দফায় তা বাড়িয়ে ৫৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোট ময়দানে নামতে চলেছে নির্বাচন কমিশন।

বেশি কেন্দ্রূীয় বাহিনী নিয়ে চতুর্থ দফা ভোট করাতে নামছে কমিশন

বিরোধীদের একের পর এক অভিযোগকে গুরুত্ব দিতে নির্বাচন কমিশন রীতিমতো একের পর এক পদক্ষেপ গ্রহণ করে চলেছে। যার ফলে চতুর্থ দফাতেই ৫৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে।

এখন নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটের দিন কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন এলাকাতে টহলদারির কাজ করবে। তবে সাধারণ মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ থাকছেই।
আগের তিন দফায় বেশ কয়েকবার উত্তেজনা তৈরি হয়েছে। এমনকী প্রাণহানিও হয়েছে।

রাজ্যে নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অজয় ভি নায়েক জানিয়ে দিয়েছেন, যে কোনও পরিস্থিতিতে তাঁরা সুষ্ঠু শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন করতে সব দিক থেকেই প্রস্তুত।
চতুর্থ দফায় ভোট রয়েছে আসানসোল, বীরভূম, নদিয়া, বহরমপুরের মতো জায়গায়। ফলে আগে থেকেই সতর্ক হয়ে কমিশন চতুর্থ দফার ভোটযুদ্ধে নামছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+