(ভিডিও) অজয় রাইয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের, রাইয়ের পাশে মুরলী মনোহর যোশি

অজয় রাইয়ের বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ, রাইয়ের পাশে মুরলী মনোহর যোশী
বারাণসী, ১২ মে : গান্ধীনগরে ভোট দিতে গিয়ে ভোটকেন্দ্রের বাইরে পদ্মফুল চিহ্ন দেখিয়ে নির্বাচন কমিশনের কড়া নজরে এসেছিলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। এবার বারাণসীতে তারঁই প্রতিদ্বন্দ্বি কংগ্রেসের অজয় রাই জামায় কংগ্রেসের হাত চিহ্ন আটকে ভোট দিতে গিয়ে পড়লেন বিতর্কের মুখে। নির্বাচন কমিশনের নির্দেশে অজয় রাইয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

যদিও এই অবস্থায় কংগ্রেসের অজয় রাইয়ের পাশে দাঁড়িয়েছেন বিজেপির বরিষ্ঠ নেতা মুরলী মনোহর যোশি। এদিকে বিজেপিই অজয় রাইয়ের নামে অভিযোগ জানিয়েছে নির্বাচন কমিশনের কাছে। যোশির কথায়, "অজয় রাই যা করেছেন তা এমন কিছু বড় কথা নয়। সবাই নিজের হাত নিয়েই বুথের ভিতরে যাচ্ছেন। তারা কী হাত কেটে ফেলে দেবে নাকি?" দলের সিদ্ধান্তে নিজের লোকসভা কেন্দ্র বারাণসী থেকে সরে গিয়ে নরেন্দ্র মোদীর জন্য জায়গা করে দিয়েছেন যোশি। এবারের নির্বাচনে তিনি কানপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর মুরলী মনোহর যোশির এই মন্তব্যে ভুরু কুঁচকেছেন বিজেপি নেতাদের একাংশ।

<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/NFcbxVkbjrY?feature=player_detailpage" frameborder="0" allowfullscreen></iframe></center>

বারাণসীতে নরেন্দ্র মোদী ও অরবিন্দ কেজরিওয়ালের পর আজয় রাই হলেন তৃতীয় উল্লেখযোগ্য প্রার্থী। এর আগে গান্ধীনগর থেকে নিজের ভোটদান করেন মোদী। সেখানেও জামাতে দলের পদ্মফুল চিহ্ন আটকে নিয়ে ভোট দিতে যান। ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের সম্মুখীন হয়ে সেই পদ্ম চিহ্নটি জামা থেকে বের করে হাতে তুলে প্রদর্শন করেন। এর ফলে কমিশনের কড়া নজরে পড়েন মোদী। মোদীর বিরুদ্ধেও এফআইআরের নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

বিজেপির তরফে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে রবি শঙ্কর প্রসাদ জানিয়েছেন, নির্বাচনের সাধারণ আচরণবিদি লঙ্ঘন হলে, যে দলই করুক না কেন নির্বাচন কমিশনের এ বিষয়ে নিশ্চিত করা উচিত যে যুক্তিসঙ্গতভাবে সকলের বিরুদ্ধেই সমান পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু দেখা যাচ্ছে, দল বিশেষে ভিন্ন ব্যবহার করছে কমিশন। আর এটাই আমাদের খারাপ লাগছে।

যদিও অভিযুক্ত কংগ্রেস প্রার্থী অজয় রাইকে এবিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি নিজের সমর্থনে বলেন, বাকিদের মতো (নাম না করে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন অজয় রাই)আমি দলের চিহ্নকে হাতে তুলে ধরে কাউকে দেখাইনি। চিহ্নটি আমার জামার সঙ্গে লাগানো আছে। সবসময়ই লাগানো থাকে। এই চিহ্ন আমার হৃদয়ের কাছে আছে থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+