নির্বাচনী সভায় রাহুলে মুখে 'রেপ ইন ইন্ডিয়া'! রিপোর্ট চাইল নির্বাচন কমিশন
দিল্লির নির্বাচন কমিশনের তরফ থেকে ঝাড়খণ্ডের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাথে বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে।
ঝাড়খণ্ডের নির্বাচনী সভায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন মেক ইন ইন্ডিয়া এখন হয়েছে রেপ ইন ইন্ডিয়া। যা নিয়ে সংসদে শোরগোল ফেলে দিয়েছিলেন স্মৃতি ইরানি, লকেট চট্টোপাধ্যায়রা। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনেও অভিযোগ জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এবার দিল্লির নির্বাচন কমিশনের তরফ থেকে ঝাড়খণ্ডের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাথে বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে।

ঝাড়খণ্ডের গোড্ডায় ১২ ডিসেম্বরের নির্বাচনী সভায় রাহুল গান্ধী বলেছিলেন, নরেন্দ্র মোদীর বলেন মেক ইন ইন্ডিয়া। কিন্তু এখন যেদিকে তাকাবেন, সেটা রেপ ইন ইন্ডিয়ায় পরিণত হয়েছে। উত্তর প্রদেশে নরেন্দ্র মোদীর বিধায়ক মহিলাকে ধর্ষণে অভিযুক্ত। পরে যখন সেই অভিযোগকারী দুর্ঘটনায় পড়েন, নরেন্দ্র মোদীর মুখ থেকে একটিও শব্দ বেরোয় না।
পরে রাহুল গান্ধী ব্যাখ্যা করে বলেন, মোদী মেড ইন ইন্ডিয়ার কথা বলেন। কিন্তু বর্তমানে দেশএ মহিলাদের ওপর আক্রমণ বেড়ে গিয়েছে। নরেন্দ্র মোদীর সেই স্লোগান এখন রেপ ইন ইন্ডিয়ায় পরিণত হয়েছে। একইসঙ্গে রাহুল বলেন, নরেন্দ্র মোদী আর অমিত শাহ উত্তর পূর্বকে জ্বালিয়েছেন। দেশে বাড়তে চলা ধর্ষণ নিয়ে দৃষ্টি ঘোরাতেই তা করা হয়েছে। অভিযোগ করেন রাহুল।
এরপরেই রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানান স্মৃতি ইরানি। বলেন, এই বক্তব্যের জন্য রাহুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
স্মৃতি ইরানি বলেন, তারা সবাই বলেছিলেন এই ধরনের অপরাধের রাজনীতিকরণ যেন না করা হয়। এটাই হল প্রথম, যখন এক রাজনৈতিক নেতা এই ধরনের মন্তব্য করলেন। সেই সময়ই তিমি বলেছিলেন তিনি নিশ্চিত, নির্বাচন কমিশন এনিয়ে ব্যবস্থা নেবেন।
Correction: Election Commission of India has sought response from Jharkhand Chief Electoral Officer, on Union Minister Smriti Irani's complaint against Rahul Gandhi for his 'rape in India' remark during a rally in Godda on December 12. #JharkhandAssemblyPolls pic.twitter.com/LURczyjquk
— ANI (@ANI) December 16, 2019












Click it and Unblock the Notifications