ভোটের মধ্যে বিপাকে রাহুল! কমিশনের নোটিস পৌঁছল কংগ্রেস সভাপতির কাছে

লোকসভা ভোটের মধ্যেই ফের বিপাকে রাহুল গান্ধী। 'চৌকিদার চোর হ্যায়' মন্তব্যের প্রেক্ষিতে মোদীর কাছে ক্ষমা চাওয়ার পর এবার মোদীর বিরুদ্ধে তাঁর মন্তব্য নিয়ে কমিশনের নোটিস পেলেন কংগ্রেস সভাপতি।

লোকসভা ভোটের মধ্যেই ফের বিপাকে রাহুল গান্ধী। 'চৌকিদার চোর হ্যায়' মন্তব্যের প্রেক্ষিতে মোদীর কাছে ক্ষমা চাওয়ার পর এবার মোদীর বিরুদ্ধে তাঁর মন্তব্য নিয়ে কমিশনের নোটিস পেলেন কংগ্রেস সভাপতি। উপজাতি আইন বিষয় নিয়ে সরকার বিরোধী মন্তব্য করে বিপাকে পড়ে গিয়েছেন কংগ্রেস নেতা।

পঞ্চমদফা ভোটের মুখে বিপাকে রাহুল! কমিশনের নোটিস পৌঁছলে কংগ্রেস সভাপতির কাছে

মধ্যপ্রদেশের সাহাদোলে গত ২৩ এপ্রিল রাহুল গান্ধী এক নির্বাচনী প্রচার জনসভায় দাবি করেন, নরেন্দ্র মোদী এমন একটি নতুন আইন এনেছেন যাতে অফিসারদের নির্দেশ দেওয়া হয়, আদিবাসীদের গুলি করে হত্যা করার জন্য। আর মোদী সরকার এমন কোন আইন এনেছেন তা পেশ করে ৪৮ ঘণ্টার মধ্যে রাহুলকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

জানা গিয়েছে, পয়লা মে-তে এমন নির্দেশিকা রাহুল গান্ধীর কাছে পাঠানো হয়। এর আগে, রাহুলের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রক চিঠি পাঠায় কংগ্রেস সভাপতিকে। এরপর নির্বাচন কমিশন তাঁর মন্তব্য নিয়ে নোটিস পাঠানোয় ভোটের মধ্যেই ব্যাপক বিপাকে রাহুল গান্ধী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+