সংখ্যালঘুদের প্রতি আবেদনে ভঙ্গ হয়েছে আচরণবিধি, কমিশনের কড়া নোটিশ মমতাকে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোবাধ্যায়কে (mamata banerjee) বুধবার নোটিশ পাঠাল নির্বাচন কমিশন (election commission) । এই নোটিশ পাঠানো হয়েছে বিজেপির (bjp)বিরুদ্ধে সংখ্যালঘুদের (muslim) কাছে সংঘবদ্ধ হওয়ার আবেদন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোবাধ্যায়কে (mamata banerjee) বুধবার নোটিশ পাঠাল নির্বাচন কমিশন (election commission) । এই নোটিশ পাঠানো হয়েছে বিজেপির (bjp)বিরুদ্ধে সংখ্যালঘুদের (muslim) কাছে সংঘবদ্ধ হওয়ার আবেদন নিয়ে। সম্প্রতি দলের এক নির্বাচনী প্রচার সভায় এই আবেদন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের তরফে বলা হয়েছে, ওই মন্তব্যের মাধ্যমে নির্বাচনের আদর্শ আচরণবিধি (model code of conduct) ভঙ্গ করেছেন তিনি।

৩ এপ্রিল তারকেশ্বরে মমতার মন্তব্য

৩ এপ্রিল তারকেশ্বরে মমতার মন্তব্য

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় সংখ্যালঘুদের নিয়ে মন্তব্য করেছিলেন ৩ এপ্রিল তারকেশ্বরে প্রচারে গিয়ে। ৬ এপ্রিল তৃতীয় দফায় তারকেশ্বরে ভোট হয়েও গিয়েছে। তারকেশ্বরের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের কাছে বিজেপিকে ভোট না দিতে আহ্বান জানান। তিনি হাত জোর করে বলেন, সংখ্যালঘু ভাই ও বোনেরা সংখ্যালঘু ভোট ভাগ করবেন না। অনেকেই বিজেপির থেকে টাকা নিয়ে মিথ্যা কথা বলছেন বলে অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নিশানা করেছিলেন আব্বাস সিদ্দিকিকে

নিশানা করেছিলেন আব্বাস সিদ্দিকিকে

মমতা বন্দ্যোপাধ্যায় মূলত নিশানা করেছিলেন আইএসএফের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকিকে। তিনি বিজেপি থেকে টাকা নিয়েছেন বলেও অভিযোগ করেছিলেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও অভিযোগ ছিল, বিজেপির কাছ থেকে টাকা নিয়ে সংখ্যালঘু ভোট ভাগ করতে ঘুরে বেড়াচ্ছে সিপিএম।

 মমতাকে কটাক্ষ মোদীর

মমতাকে কটাক্ষ মোদীর

সংখ্যালঘুদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন নিয়ে কোচবিহারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন, দিদি মুসলিমদের প্রতি আহ্বান করেছেন, যেন তারা তাঁকেই (মমতা) ভোট দেন। পাল্টা হিসেবে বিজেপি কি বলতে পারে হিন্দুরা ঐক্যবদ্ধ হোন। তা করলে তো সবাই বিজেপির সমালোচনা করত। আর নির্বাচন কমিশনই বিষয়টি নিয়ে নোটিশ পাঠাত।
মোদী আরও বলেন, এই মন্তব্য থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে যেসব মানুষেরা আপনাকে সমর্থন করতেন, এখন তাঁরা আপনাকে ছেড়ে যাচ্ছেন। সেই কারণেই মুসলিমদের কাছে জোট বাধার আহ্বান।

অবস্থান ব্যাখ্যা করতে ৪৮ ঘন্টা সময়

অবস্থান ব্যাখ্যা করতে ৪৮ ঘন্টা সময়

নির্বাচন কমিশনের তরফ মমতা বন্দ্যোপাধ্যায়কে অবস্থান ব্যাখ্যা করতে ৪৮ ঘন্টা সময় দেওয়া হয়েছে। কেননা তারপরেই নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। প্রসঙ্গত উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের প্রতি আবেদন করার পরেই কেন্দ্রীয় মন্ত্রী মোক্তার আব্বাস নাকভির নেতৃত্বে এক প্রতিনিধিদল নির্বাচন কমিশনে ওই মন্তব্য নিয়ে অভিযোগ দায়ের করে।

মুসলিম ভোটে দখল ছিল তৃণমূলের

মুসলিম ভোটে দখল ছিল তৃণমূলের

প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যের ২৯৪ টি আসনের মধ্যে অন্তত ১২৫ টি আসনে মুসলিম ভোটের প্রভাব রয়েছে। পাশাপাশি সেনসাসের দেখা গিয়েছে মুসলিম জনগোষ্ঠী রাজ্যের মোট জনসংখ্যার ২৭%। একটা সময়ে মুসলিমরা বামেদের ভোট দিলেও গত কয়েকটি নির্বাচনে তাঁরা তৃণমূলের দিকেই ঝুঁকে পড়েছে। ২০১৬-র বিধানসভা নির্বাচনে তৃণমূলের ঝুলিয়ে যাওয়া ২১১ টি আসনের ৯০ টি মুসলিম প্রধান এলাকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+