অমিত শাহকে নিয়ে মন্তব্য রাহুলের! কমিশনে 'ধাক্কা' খেল বিজেপি
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে ধাক্কা খেল বিজেপি।
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে ধাক্কা খেল বিজেপি। মধ্যপ্রদেশে গিয়ে ভোটপ্রচারে অমিত শাহের বিরুদ্ধে করা মন্তব্য নিয়ে কমিশনে অভিযোগ জানিয়েছিল বিজেপি। এদিন কমিশনের তরফ থেকে রাহুল গান্ধীকে ক্লিন চিট দেওয়া হয়েছে।

২৩ এপ্রিল মধ্যপ্রদেশের সিহোরা নির্বাচনী সভা করেন কংগ্রেস সভাপতি। সেখানে বিজেপি সভাপতি অমিত শাহকে 'খুনে অভিযুক্ত' বলে মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় বিজেপি। রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচনের আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ তোলা হয়। বিরোধী দলের নেতার আইনি জ্ঞান নিয়ে প্রশ্ন তোলা হয় বিজেপির তরফে। কেননা বিজেপির দাবি, অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ ছিল ভুয়ো। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ তোলা হয়েছিল অমিত শাহের বিরুদ্ধে। যা আদালতই বাতিল করে দিয়েছে অনেক আগে। দাবি করে জানায় বিজেপি।
কংগ্রেস সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিজেপির দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন এদিন জানায়, অভিযোগ পরীক্ষা করে দেখা হয়েছে। পুরো ভাষণের অনুবাদ করে পাঠিয়েছিলেন জব্বলপুরের জেলার নির্বাচনী আধিকারিক। তার ওপর নির্ভর করেই কমিশন এদিন সিদ্ধান্তের কথা জানায়।
In a matter related to a complaint made by BJP concerning alleged MCC violations in a speech delivered by Rahul Gandhi at a rally in Madhya Pradesh, EC said no such violation of MCC is made out. (file pic) pic.twitter.com/9pFfJeppzm
— ANI (@ANI) May 2, 2019












Click it and Unblock the Notifications