মিশন শক্তি - মোদীকে নির্বাচন কমিশনের ক্লিন চিট! মুখ পুড়ল বিরোধীদেরই
মিশন শক্তি নিয়ে জাতির উদ্দেশে বক্তব্য রাখার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনী বিধি ভঙ্গ করেননি বলে শুক্রবার জানালো ভারতের নির্বাচন কমিশন।
মিশন শক্তি নিয়ে জাতির উদ্দেশ্যে, দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিও-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া ভাষণে কোনও রকম নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয়নি বলে সাফ জানালো নির্বাচন কমিশন। ফলে মোদীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানিয়ে মুখ পুড়ল বিরোধীদেরই।

অভিযোগ খতিয়ে দেখার জন্য এক কমিটি গঠন করেছিল কমিশন। তারা জানিয়েছে, মোদীর ভাষণের বিষয়বস্তু-তে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য জারি হওয়া আদর্শ আচরণবিধির মধ্য়েই ছিল। তবে এই ব্য়াপারে দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিও-র ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।
গত বুধবার এই দুই গণমাধ্যমকে ব্যবহার করে প্রধানমন্ত্রী মোদী জাতির উদ্দেশ্যে ভাষণে জানান, ভারত অ্যান্টি-স্যাটেলাইট মিসাইল পরীক্ষায় সফল হয়েছে। নিজেদেরই একটি কর্মত্ক্ষমতা হারিয়ে ফেলা উপগ্রহকে ধ্বংস করে বিশ্বের হাতে গোনা স্পেস সুপার পাওয়ার দেশগুলির একটি হয়ে উঠেছে।
এরপরই, মোদী তাঁর এই বক্তৃতায় আদর্শ নির্বাচনী আচরণবিধি ভেঙেছেন বলে অভিযোগ করেছিল বিরোধী দলগুলি। এই ব্যাপারে কমিশনের পদক্ষেপ দাবি করা হয়েছিল। এদিন কিন্তু কমিশনের বিবৃতিতেই তাদের দাবি নাকচ হয়ে গেল।












Click it and Unblock the Notifications