Heat Wave: তাপপ্রবাহের ধাক্কা ভোটেও, প্রথম দফাতে কমেছে ভোটের হার, দ্বিতীয় দফার ভোটে বিশেষ উদ্যোগ কমিশনের

লোকসভা ভোটের প্রথম দফা হয়ে গিয়েছে। সামনের শুক্রবার দ্বিতীয় দফার ভোট। তার মাঝেই তাপমাত্রা একেবারে রণমূর্তি ধারণ করেছে। প্রথম দফার ভোটে প্রভাব পড়েছে এই তাপপ্রবাহের। জানা গিয়েছে নাকি ভোটের সংখ্যা কমেছে। অনেকেই নাকি গরমে বাইরে বেরিয়ে ভোট দিতে যাননি।

সামনেই আবার দ্বিতীয় দফার ভোট গ্রহণ। সেকারণে এই চরম আবহাওয়া নিয়ে বিশেষ সতর্ক কমিশন। এরই মধ্যে পরিস্থিতির দিকে নজর রাখতে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। কারণ দ্বিতীয় দফায় কেবল উত্তর-পূর্বের রাজ্য বা উত্তরের রাজ্য নয় দক্ষিণ এবং পর্ব ও পশ্চিমের অনেক কেন্দ্রেই হবে ভোট। দফা যত এগোবে তত গরমের রাজ্য গুলিতে ভোট হবে।

Election commission

প্রথম দফার ভোটের আগে থেকেই তাপপ্রবাহের ঝড় শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের একাধিক রাজ্যে। কিন্তু তাপপ্রবাহ কমা তো দূরের কথা আরও বাড়বে বলে শঙ্কার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তর প্রদেশ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্রে তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ এই সব রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহ ভয়াবহ আকার নিতে চলেছে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।

ইতিমধ্যেই ওড়িশার বারিপদার তাপমাত্রা ৪৫ িডগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। দেশের উষ্ণতম পাঁচ জায়গার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের তিন জেলা। সেখানে তাপমাত্রা ৪৪ িডগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যাচ্ছে যা এর আগে কখনও হয়নি। এদিকে আবার আবহাওয়া দফতর জানিয়েছে আগামীকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুকনো গরম বাড়বে। এমনকী পশ্চিমাঞ্চলের জেলা গুলিতে লু-র সতর্কতা জারি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+