সোনু সুদের পাঞ্জাব 'স্টেট আইকন' পদ বাতিল করল নির্বাচন কমিশন
করোনাকালীন লকডাউনে পরিযায়ী শ্রমিক, করোনা রোগী ও গরীবদের পাশে দাঁড়িয়ে সারা দেশে মসিহা হয়ে উঠেছেন বলিউড অভিনেতা সোনু সুদ। এ কারণেই গত বছর তাঁকে পাঞ্জাবে 'স্টেট আইকন' নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। কিন্তু এবার তাঁকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হল। পাঞ্জাবের নির্বাচন কমিশনার এস করুণা রাজু বিষয়টি জানিয়েছেন!

কমিশন সূত্রের খবর, চলতি বছরেই বিধানসভা রয়েছে পাঞ্জাবে৷ তা নিয়ে ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি৷ নির্বাচন পক্রিয়াকে স্বচ্ছ রাখতেই রাজ্য নির্বাচন কমিশন সোনুকে সরিয়েছে বলে জানা গিয়েছে৷ সূত্রের খবর সোনুর পরিবার থেকে কেউ পাঞ্জাবে নির্বাচন লড়তে চলেছেন, আর এখানেই ব্যাক্তিগত স্বার্থের বিষশটি জড়িয়ে রয়েছে বলে সোনুকে সরানো হয়েছে, এমটায় জানানো হয়েছে।
অন্য দিকে শুক্রবার একটি টুইটে সোনু নিজে লিখেছেন সম্পূর্ণ অন্য কথা। বলিউড অভিনেতা টুইটে লিখেছেন, সমস্ত ভাল জিনিসের মতো, এই জার্নিও (স্টেট আইকন হিসেবে জার্নি) শেষ হয়েছে। আমি স্বেচ্ছায় পাঞ্জাবের স্টেট আইকন পদ থেকে পদত্যাগ করেছি। আমার পরিবারের এক সদস্য পাঞ্জাব এবারের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে৷ তাই আমি এবং নির্বাচন কমিশন আলোচনার মাধ্যমে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি তাদের ভবিষ্যতের জন্য সৌভাগ্য কামনা করি।
মালবিকা একটি রাজনৈতিক দলে যোগ দিয়েছেন এবং তিনি আসছে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রসঙ্গত সোন সুদ নিজে পাঞ্জাবের মগা জেলার মানুষ৷
করোনার প্রথম ওয়েভের হঠাৎ লকডাউনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হন দেশের বিভিন্ন প্রান্তে কাজ করা পরিযায়ী শ্রমিকরা। সারা দেশ থেকে হাজার কিলোমিটার পায়ে হেঁটে নিজের বাড়ি ফিরতে চেষ্টা করেন বড় অংশের পরিযায়ী শ্রমিকরা।সেসময় ঈশ্বরের দূতের মতোই পরিযায়ী শ্রমিকদের পাচে নেমে আসেন বলিউড অভিনেতা সোনু সুদ। নিজের অর্থে কখনও তিনি বাসে, ট্রেনে এমনকি বিমানে করেও পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে থাকেন৷ এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে করোনা রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার, খাবার, ওষুধের ব্যবস্থা করতে থাকেন সোনু৷ বলা যেতে পারে প্রথম ও দ্বিতীয় করোনা ওয়েভে অল্প সময়ে সারা দেশের বড় অংশের মানুষের কাছে মসীহা হয়ে ওঠেন এই অভিনেতা৷












Click it and Unblock the Notifications