হিমাচল প্রদেশে ভোট ৯ নভেম্বর, ঘোষণা হল না গুজরাটের নির্ঘন্ট
সাংবাদিক বৈঠক করে হিমাচল প্রদেশ বিধানসভার নির্ঘন্ট ঘোষণা করলেও গুজরাট বিধানসভার নির্বাচনের দিন জানাল না নির্বাচন কমিশন, ৯ই নভেম্বর হিমাচল প্রদেশে ভোট হবে
সাংবাদিক বৈঠক করে হিমাচল প্রদেশ বিধানসভার নির্ঘন্ট ঘোষণা করলেও গুজরাট বিধানসভার নির্বাচনের দিন জানাল না নির্বাচন কমিশন। ৯ই নভেম্বর হিমাচল প্রদেশে ভোট হবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার অচল কুমার জ্যোতি।

তবে গুজরাটে নির্বাচনের দিন ঘোষণা না করলেও হিমাচল প্রদেশ ও গুজরাটে ভোটগণনা ১৮ই ডিসেম্বর হবে বলে জানিয়েছেন মুখ্য় নির্বাচন কমিশনার। হিমাচল প্রদেশে ভোট গণনার কিছুদিনের মধ্য়েই গুজরাটে নির্বাচন হবে, যদিও সেই দিনক্ষণ পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন একে জ্যোতি।
মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, এবার নির্বাচনে ইভিএম-এর পাশাপাশি ভিভিপ্যাটও থাকবে। প্রতিটি কেন্দ্রের একটি বুথে ভিভিপ্যাট স্লিপ গণনার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। এদিকে ভোটারদের গোপনীয়তা বজায় রাখতে এবার ভোটের জায়গার উচ্চতা ২৪ ইঞ্চি থেকে বাড়িয়ে ৩০ ইঞ্চি করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
৯ নভেম্বর ৬৮ আসনের হিমাচল প্রদেশ বিধানসভায় ভোট হওয়ার ফলে বৃহস্পতিবার থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গেল বলে জানিয়েছে অচল কুমার জ্যোতি। এই প্রথম হিমাচলপ্রদেশে ১৩৬টি মহিলা নিয়ন্ত্রিত বুথ থাকবে বলে জানিয়েছেন তিনি।
চলতি সপ্তাহেই দুদিনের গুজরাট সফরে গিয়ে নিরাপত্তা ব্য়বস্থা খতিয়ে দেখেন মুখ্য নির্বাচন কমিশনার। রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সন্তোষপ্রকাশ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications