By-Election: পশ্চিমবঙ্গে এক নির্বাচন শেষ না হতেই ফের উপনির্বাচন! পুজোর পরেই দিন, ঘোষণা নির্বাচন কমিশনের

পশ্চিমবঙ্গে তিন কেন্দ্রে নির্বাচন প্রক্রিয়া না মিটতেই ফের চার কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। এদিন এব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একই দিনে সারা দেশের ৩ টি লোকসভা এবং ৩০ টি বিধানসভা আসন

পশ্চিমবঙ্গে তিন কেন্দ্রে নির্বাচন প্রক্রিয়া না মিটতেই ফের চার কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। এদিন এব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একই দিনে সারা দেশের ৩ টি লোকসভা এবং ৩০ টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

৩০ অক্টোবর উপনির্বাচন

৩০ অক্টোবর উপনির্বাচন

এদিন নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে ৩০ অক্টোবর দেশের তিনটি লোকসভা আসনে এবং ৩০ টি বিধানসভা আসনে উপনির্বাচন সম্পন্ন করা হবে। তিনটি লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে কেন্দ্রশাসিত দাদরা ও নগর হাভেলি এবং দমন-দিউ-এর দাদরা ও নগর হাভেলি, মধ্য প্রদেশের খাণ্ডোয়া এবং হিমাচল প্রদেশের মান্ডি আসন।
অন্যদিকে সারা দেশে যে ৩০ টি আসনে উপনির্বাচন হতে চলেছে তার মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশের একটি, অসমের পাঁচটি, বিহারের দুটি, হরিয়ানার একটি, হিমাচর প্রদেশের তিনটি, কর্নাটকের দুটি, মধ্যপ্রদেশের তিনটি, মহারাষ্ট্রের একটি, মেঘালয়ের তিনটি, মিজোরাম ও নাগাল্যান্ডের একটি করে, রাজস্থানের দুটি, তেলেঙ্গানার একটি এবং পশ্চিমবঙ্গের চারটি আসনে।

পশ্চিমবঙ্গের যে চারটি আসনে উপনির্বাচন

পশ্চিমবঙ্গের যে চারটি আসনে উপনির্বাচন

৩০ অক্টোবর পশ্চিমবঙ্গের যে চারটি আসনে উপনির্বাচন হতে চলেছে. তার মধ্যে রয়েছে উত্তরবঙ্গের কোচবিহারের দিনহাটা, দক্ষিণবঙ্গের নদিয়ার শান্তিপুর, উত্তর ২৪ পরগনার খড়দহ এবং দক্ষিণ ২৪ পরগনার গোসাবা। দিনহাটা এবং শান্তিপুর আসনে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার জয়লাভের পরে লোকসভা আসন রেখে দিতে বিধানসভা আসন ছেড়ে দেন। অন্যদিকে, খড়দহ আসনে ভোটের ফল ঘোষণার আগেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রার্থীর। অন্যদিকে ভোটের ফল বেরনোর পরে গোসাবার তৃণমূল বিধায়কের মৃত্যু হয় করোনা আক্রান্ত হয়ে।

উপনির্বাচনের সূচি

উপনির্বাচনের সূচি

নির্বাচন কমিশনের তরফে পশ্চিমবঙ্গের উপনির্বাচনের যে সূচি প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে নির্বাচন নিয়ে নোটিফিকেশন জারি করা হবে ১ অক্টোবর, শুক্রবার। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৮ অক্টোবর, শুক্রবার। মনোনয়ন পরীক্ষা করে দেখা হবে ১১ অক্টোবার, সোমবার। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৬ অক্টোবর। নির্বাচন হবে ৩০ অক্টোবর শনিবার। সূচি ঘোষণার সঙ্গেই করোনা বিধি মেনে মনোনয়ন দাখিল থেকে শুরু করে প্রচারের ব্যাপারে নির্দেশিকা দেওয়া হয়েছে।

ভোটগণনা হবে ২ নভেম্বর

ভোটগণনা হবে ২ নভেম্বর

সারা দেশে যেসব উপনির্বাচনগুলি হবে ৩০ অক্টোবর সবগুলির একসঙ্গে গণনা করা হবে ২ নভেম্বর। প্রসঙ্গত উল্লেখ্য ৩০ সেপ্টেম্বর রাজ্যের ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন এবং জঙ্গিপুর এবং সামশেরগঞ্জ কেন্দ্রে নির্বাচন হতে চলেছে। এই তিন কেন্দ্রের গণনা হবে ৩ অক্টোবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+