ত্রিপুরা, নাগাল্যান্ড ও মেঘালয়ে ভোট কবে, কী বলছে নির্বাচন কমিশন
উত্তর-পূর্বের তিন রাজ্য মেঘালয়, ত্রিপুরা ও নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। এদিন দুপুরে সাংবাদিক সম্মেলন করে দিন ঘোষণা হবে।
উত্তর-পূর্বের তিন রাজ্য মেঘালয়, ত্রিপুরা ও নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। এদিন দুপুরে সাংবাদিক সম্মেলন করে দিন ঘোষণা হবে।

রিপোর্ট বলছে, তিনটি রাজ্যেই বিধানসভা নির্বাচন একটি দফাতেই সম্পন্ন করা হবে। ফেব্রুয়ারি মাসে এই তিন রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।
এর আগে এই তিন রাজ্যে কমিশনের প্রতিনিধিরা গিয়ে পরিস্থিতি ঘুরে দেখে আসেন। সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেন। প্রশাসনকে ভোটের প্রস্তুতি নেওয়ার কথাও বলা হয়েছে।
ত্রিপুরা বিধানসভার কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে ৬ মার্চ। মেঘালয় ও নাগাল্যান্ডের ১৩ ও ১৪ মার্চ শেষ হবে। ত্রিপুরায় ক্ষমতায় রয়েছে বামেরা। অন্যদিকে মেঘালয়ে কংগ্রেস ও নাগাল্যান্ডে নাগা পিপলস ফ্রন্ট ক্ষমতায় রয়েছে।
এবছর কর্ণাটক বিধানসভা নির্বাচনও রয়েছে। মার্চের দ্বিতীয় সপ্তাহ নাগাদ নির্বাচনের দিন ঘোষণা হতে পারে। একবার নির্বাচনের সূচি ঘোষণা হয়ে গেলেই নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু হয়ে যাবে এইসমস্ত রাজ্যে।












Click it and Unblock the Notifications