ভারতে ঢুকল ইবোলা: লাইবেরিয়া ফেরত ভারতীয় যুবকের শরীরে সংক্রমণের লক্ষণ

যে ইবোলা সংক্রমণে ৪০০০ মৃত্যর খবর মিলেছে এবার সেই ইবোলায় আক্রান্ত রোগীই পাওয়া গেল দিল্লিতে। লাইবেরিয়া থেকে ১০ নভেম্বর এখানে পৌছন ২৬ বছরের ওই ব্যক্তি। ইতিমধ্যে ওই ব্যক্তির ইবোলার চিকিৎসা হয়েছে বলে জানা গিয়েছে। চিকিৎসার পর তার শরীরে এই রোগের আর কোনও লক্ষণ দেখা যায়নিয় কিন্তু ওই ব্যক্তির বীর্যের পরীক্ষায় ইবোলা ধরা পড়ায় তাঁকে পৃথক রেখে নজরদারি চালানো হচ্ছে।
এই প্রথম ভারতে ইবোলা আক্রান্তের নিশ্চিত খবর মিলল। বিদেশে এই রোগে আক্রান্ত হওয়ার পর সেখানে তার চিকিৎসা হলেও শরীরে ভাইরাস রয়ে গিয়েছে, বলে পিটিআই-এর তরফে জানানো হয়েছে।
একটি প্রেস বিবৃতিতে কেন্দ্রীয় মন্ত্রকের তরফে জানানো হয়েছে, "পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। কোনও বিপদসঙ্কেতের প্রয়োজন মেই। এই ঘটনায় যাবতীয় সতর্কতা নেওয়া হয়েছে।"












Click it and Unblock the Notifications