মাংস খেলেই আশাতীত ভাবে বাড়ছে যৌন ক্ষমতা! চড়চড়িয়ে বাড়ছে গাধার দাম
গুজবে কি না হয়! গাধার মাংসের কামোদ্দীপক ক্ষমতার কথা যেভাবে ছড়িয়ে পড়ছে চারিদিকে, তাতে চরচরিয়ে বাড়ছে মাংসের দাম। ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশে বাড়ছে গাধার চাহিদা। এমতাবস্থায় গাধার নিধন রুখতে প্রশাসনিক তরফে বিশেষ পদক্ষেপ নেওয়ার ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আধিকারিকরা। যদিও গাধার মাংসের এহেন ক্ষমতার সম্পর্কে সেভাবে ইতিবাচক মন্তব্য করতে পারছেন না কোনো পশুবিজ্ঞানীই!

অন্ধ্রপ্রদেশ প্রশাসন সূত্রে খবর, রাজ্যের প্রকাশম, কৃষ্ণা, পশ্চিম গোদাবরী ও গুন্টুর জেলায় বাড়ছে মাংসের চাহিদা। ২০০১ সালের পশুনিধন আইন অনুসারে গাধাহত্যা নিষিদ্ধ হলেও সে নিয়ম মানছেন না কেউই। উল্টে কর্ণাটক, তামিলনাড়ু ও মহারাষ্ট্র থেকে অন্ধ্রে আমদানি হচ্ছে গাধা। রাজ্যে গুজব রটিয়ে গাধার মাংসের চাহিদা আকাশছোঁয়া করার পিছনে কাজ করছে বেশ কয়েকটি দুষ্কৃতী চক্র, পুলিশ সূত্রে খবর এমনটাই।
অন্ধ্রপ্রদেশ সূত্রে খবর, গাধার মাংসের মূল্য কেজিপ্রতি ৬০০ টাকায় পৌঁছেছে। পাশাপাশি পূর্ণবয়স্ক গাধার দাম বর্তমানে ১৫-২০,০০০ টাকার কাছাকাছি। সমাজবিশেষজ্ঞদের মতে, নানারকমের গুজবের প্রতি ক্রমশ আকৃষ্ট হচ্ছে জনসাধারণ। করোনা আবহে শ্বাসকষ্ট নির্মূল করা বা যৌনক্ষমতা বৃদ্ধি করার এহেন সহজ উপায় পেয়ে খুব সহজেই গাধার মাংস কিনতে রাজি হচ্ছে সাধারণ মানুষ।
প্রকাশম জেলার স্টুয়ার্টপুরাম থেকেই গাধার মাংস খাওয়ার প্রথা চালু হয়েছে বলে জানাচ্ছেন অন্ধ্রপ্রদেশের পশু অধিকার কর্মীরা। পাশাপাশি গাধার রক্ত নিয়েও নানাবিধ গুজব ছড়িয়েছে দেশজুড়ে। জানা যাচ্ছে, জোরে দৌড়ানোর ক্ষমতার অধিকারী হওয়ার জন্য গাধার রক্ত পান করত অন্ধ্রের চোর-ডাকাতরা। সূত্রের খবর, এহেন গুজবের জেরে বারেবারেই নাকি দাম বেড়ে যায় গাধার মাংসের!
তামিল চলচ্চিত্র ইন্ডাস্ট্রি সূত্রে জানা যাচ্ছে, সম্প্রতি 'ক্র্যাক' নামক একটি টলিউডের সিনেমায় গাধার রক্ত পান করতে দেখা যায় রবি তেজা ও শ্রুতি হাসানকে। পাশাপাশি প্রকাশম জেলার ভেটাপালেম গ্রামের উপকূলবর্তী এলাকায় জেলেদের গাধার রক্ত খেয়ে মাছশিকারে বেরোতে দেখা যায়। গাধার শরীরের নানা অংশ ব্যবহার করে মানবক্ষমতা বৃদ্ধি নিয়ে যে গুজব রটছে, সে বিষয়ে একমত হলেও তা কিভাবে রোখা হবে, তা নিয়ে মুখে কুলুপ একাধিক প্রশাসনিক ব্যক্তিত্বের!












Click it and Unblock the Notifications