Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রেস্তোরাঁগুলির ওপর পড়তে চলেছে কোপ, সার্ভিস চার্জ নিলে গুনতে হবে বাড়তি কর

হোটেল ও রেস্তোরাঁ থেকে কর আদায়ের সময়ে এবার সার্ভিস চার্জ বাবদ করও আদায় করার পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষামন্ত্রী রামবিলাস পাসওয়ান।

হোটেল ও রেস্তোরাঁ থেকে কর আদায়ের সময়ে এবার সার্ভিস চার্জ বাবদ করও আদায় করার পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষামন্ত্রী রামবিলাস পাসওয়ান। বিষয়টি খতিয়ে দেখতে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস বা সিবিডিটিকে বলা হয়েছে। কেন্দ্রীয় সরকার হোটেল বা রেস্তোরাঁর বিলে সার্ভিস চার্জকে গ্রাহকের ইচ্ছের ওপর ছেড়ে দিলেও বেশ কিছু হোটেল ও রেস্তোরাঁ এখনও দিব্যি সার্ভিস চার্জ নিয়ে চলেছে বলে খবর।

রেস্তোরাঁগুলির ওপর পড়তে চলেছে কোপ, সার্ভিস চার্জ নিলে গুনতে হবে বাড়তি কর

অথচ সেই হোটেল বা রেস্তোরাঁ যখন সরকারকে কর দিচ্ছে তখন তারা সেই কর থেকে রেহাই পেয়ে যাচ্ছে। সরকারি আধিকারিকদের মতে, কোনও হোটেল বা রেস্তোরাঁ যদি গ্রাহকদের কাছ থেকে সার্ভিস চার্জ নেয় তাহলে তাদের শ্বেতপত্রে জানাতে হবে যে সেই টাকা তারা কর্মচারিদের মধ্যেই বিলি করছে, অন্যথায় সেই বাড়তি টাকা তাদের করযোগ্য আয়ের মধ্য়েই ধরা হবে।

এদিকে বেশ কিছু হোটেল ও রেস্তোরাঁ এখনও ১০ শতাংশ সার্ভিস চার্জ বাধ্যতামূলক করে বোর্ড ঝুলিয়ে রেখেছে বলে সূত্রের খবর। কোনও গ্রাহকের তাতে আপত্তি থাকলে সরাসরি ন্যাশনাল কনজিউমার হেল্পলাইনে অভিযোগ জানাতে পারেন বলে টুইট করে জানিয়েছেন ক্রেতাসুরক্ষা মন্ত্রী।

গত এপ্রিল মাসেই কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয় হোটেল ও রেস্তোরাঁর বিলে সার্ভিস চার্জ বাধ্যতামূলক নয়। এই সার্ভিস চার্জ সম্পূর্ণভাবে গ্রাহকের ইচ্ছের ওপর নির্ভর করবে। কিন্তু তা সত্ত্বেও কেউ জোর করে সার্ভিস চার্জ নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্য়বস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+