মাত্র ২০ টাকায় পেট ভরা খাবার! সত্যি? জেনে নিন ভারতীয় রেলের বাম্পার অফার

বিশ্বের বৃহত্তম ও ব্যস্ততম রেল পরিবহন ব্যবস্থাগুলির অন্যতম হল ভারতীয় রেল পরিষেবা। প্রতিদিন ১ কোটি ৮০ লক্ষেরও বেশি যাত্রী এবং ২০ লক্ষ টনেরও বেশি পণ্য ভারতীয় রেলপথে চলাচল করে। ৭,৩২১টি স্টেশন বিশিষ্ট ভারতের রেলপথের মোট দৈর্ঘ্য ৬৭,৪১৫ কিলোমিটারেরও বেশি।

রোলিংস্টকের হিসেবে, ভারতীয় রেলে ২৫০,০০০টিরও বেশি ওয়াগন, ৫৫,০০০টিরও বেশি কোচ ও ১২,০০০টিরও বেশি লোকোমোটিভ সামিল রয়েছে। ইতিহাস আর ঐতিহ্যের দিক থেকেও আলাদা উচ্চতায় থাকে ভারতের রেল পরিষেবা। যাত্রী পরিবহন তো বটেই, এবার দূরপাল্লার যাত্রীদের পরিষেবার দিকটিতেও বাড়তি ফোকাস করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আর সেই কারণেই এবার বেশকিছু নতুন চলেছে রেল বিভাগ।

indian railway

রেলযাত্রায় খানাপিনা

গোটা ভারত জুড়ে প্রতিদিন কয়েক কোটি যাত্রী রেলপথে যাতায়াত করে থাকেন। তাঁদের মধ্যে বেশিরভাগই কর্মসূত্রে পেশার তাগিদে ট্রেনে সফর করেন। আবার অনেকেই ভ্রমণ বা পর্যটন ক্ষেত্রে ট্রেনে সফর করেন। স্বল্পপাল্লার সঙ্গে সঙ্গে দূরপাল্লার ট্রেন সফরে যাত্রীদের কাছে প্রধান চিন্তা থাকে খাওয়া দাওয়া নিয়ে। এদিকে দূরের সফরে খাবার খাওয়া তো মাস্ট। তবে খাবার পাওয়া গেলেও অনেক সময় সমস্যা হয়ে দাঁড়ায় তার অতিরিক্ত দাম. আর সেই কারণেই সামান্য কেক বা বিস্কুট খেয়েই কাটাতে হয় বহু যাত্রীদের। আর সেই কথা মাথায় রেখেই এবার মুশকিল আসন করতে আসছে রেল বিভাগ।

যাত্রীদের জন্য সুখবর

ট্রেন যাত্রীদের জন্য এবার বিরাট সুখবর নিয়ে এল ভারতীয় রেল। এখন যাত্রার সময় ট্রেনে খাবার খেতে বেশি টাকা খরচ করতে হবে না তাদের। যাত্রার সময় যাত্রীদের সস্তায় খাবার দেবে ভারতীয় রেল। এর জন্য রেলওয়েতে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে। বিশেষ বিষয় হল এখন যাত্রীরা ২০ টাকা দিয়েও পেট ভরতে পারবেন। উত্তর ভারতীয় খাবারের পাশাপাশি তারা খাবারে পাবেন দক্ষিণ ভারতীয় খাবারও।

২০ টাকায় ভুড়িভোজ

আসলে রেল যাত্রীদের ২০ টাকা এবং ৫০ টাকায় খাবারের প্যাকেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। এই খাবারের মেনুতে রয়েছে পাওভাজি, লুচি, সবজি ছাড়াও দক্ষিণ ভারতীয় খাবারগুলিও অর্ডারে এই প্যাকেটের ভিতরে পরিবেশন করা হবে। এমন পরিস্থিতিতে রেলের এই পদক্ষেপ দীর্ঘ দূরত্বে যাতায়াতকারী অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের অনেকটাই স্বস্তি দেবে বলে জানাচ্ছেন মানুষ। কারণ দীর্ঘ দূরত্বে ট্রেনে শুধু খাওয়া-দাওয়াতেই অনেক টাকা খরচ হয়। এখন মাত্র ২০ থেকে ৫০ টাকায় পেট ভরে খেতে পারবেন রেল যাত্রীরা।

indian railway

কী থাকছে মেনুতে?

ভারতীয়রা বরাবরই ভোজন প্রিয়। তাই দেশের সব এলাকার যাত্রীদের কথা বিশেষ ভাবে মাথায় রেখেই মেনু তালিকা ঠিক করেছে রেল। বিশেষ বিষয় হল ৫০ টাকার প্যাকেটে ৩৫০ গ্রাম পর্যন্ত খাবার দেওয়া হবে। যেখানে যাত্রীরা রাজমা-চাওল, খিচুড়ি, ছোলা ভাটুরা, ভাত, ছোলার তরকারি, মসলা ধোসা, থেকে যেকোনও খাবার অর্ডার করতে পারেন। এর পাশাপাশি, রেলওয়ে আইআরসিটিসি জোনগুলিতে প্যাকেজযুক্ত জল সরবরাহ করা হবে বলে জানা গিয়েছে।

কোথায় মিলবে এই খাবার?

বর্তমানে দেশের ৬৪টি রেলস্টেশনে এই প্রকল্প চালু করা হবে। প্রথমে এটি ৬ মাসের জন্য ট্রায়াল হিসেবে শুরু করা হবে। পরবর্তীতে সমস্ত রেলস্টেশনে এই প্রকল্প চালু করা হবে। বিশেষ বিষয় হল জেনারেল বগির যাত্রীরা এই প্রকল্পের সর্বাধিক সুবিধা নিতে সক্ষম হবেন, কারণ স্টেশনে খাবারের স্টলটি কেবল সাধারণ বগির সামনে স্থাপন করা হবে, যাতে যাত্রীদের হাঁটতে না হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+