অগ্নিপথ আন্দোলনের জের, হাওড়া থেকে বাতিল ১৩টি ট্রেন, জেনে নিন কোনগুলি

অগ্নিপথ আন্দোলনের জের, ১৩টি ট্রেন বাতিল করল পূর্ব রেল, জেনে নিন কোনগুলি

অগ্নিপথ আন্দোলনের জেরে উত্তাল বিহার, উত্তর প্রদেশ। বঙ্গে তেমন কোনও প্রভাব না পড়লেও ১৩টি ট্রেন বাতিল করতে বাধ্য হল পূর্ব রেল। সবগুলিই ছাড়ার কথা ছিল কলকাতা অথবা হাওড়া স্টেশন থেকে। কিন্তু বিহার, ঝাড়খণ্ড. উত্তর প্রদেশের উপর গিয়ে যাওয়ার কথা ছিল ট্রেনগুলির সেকারণেই সেগুলি বাতিল করা হয়েছে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।

১৩িট ট্রেন বাতিল

১৩িট ট্রেন বাতিল

অগ্নিপথ আন্দোলনের জেরে হাওড়া এবং শিয়ালদহ থেকে ১৩টি ট্রেন বািতল করল পূর্ব রেল। যদি রাজ্যে তেমন বিক্ষোভ আন্দোলন হয়নি অগ্নিপথ প্রকল্প নিয়ে। কিন্ত বিহার, উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড সহ একাধিক রাজ্য উত্তাল হয়ে উঠেছিল আন্দোলনের জেরে। বিহারে একাধিক স্টেশনে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বিহার- উত্তর প্রদেশে একাধিক স্টেশনে ট্রেনে আগুন দেওয়া হয়েছে পর্যন্ত। পাটনা থেকে উত্তর প্রদেশের একাধিক গুরুত্বপূর্ণ রেলস্টেশনে ভঙচুর চলেছে। তার জেরেই ১৩টি ট্রেন বাতিল করতে হয়েছে।

কোন কোন ট্রেন বাতিল

কোন কোন ট্রেন বাতিল

পূর্ব রেলের মুখপাত্র একলব্য চক্রবর্তী জানিয়েছেন, যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে সেগুলির অধিকাংশেরই হাওড়া স্টেশন থেকে ছাড়ার কথা। সেগুলির গন্তব্য বিহার, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ এবং ঝাড়খণ্ড। তালিকায় যে ট্রেন গুলি রয়েছে তার মধ্যে অন্যতম হাওড়া-রাঁচি শতাব্দী এক্সপ্রেস, হাওড়া-ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, হওড়া-নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস, হাওড়া-দ্বারভাঙা এক্সপ্রেস, হাওড়া-জয়নগর এক্সপ্রেস, কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস, হাওড়া-দেরদুন কুম্ভ এক্সপ্রেস, হাওড়া-পাটন শতব্দী এক্সপ্রেস, মালদ টউন- নিউদিল্লি এক্সপ্রেস সহ একধিক গুরুত্বপূর্ণ ট্রেন।

বঙ্গে বিক্ষোভের আঁচ

বঙ্গে বিক্ষোভের আঁচ

পশ্চিমবঙ্গে তেমন বিক্ষোভ দেখা যায়নি। তবে শনিবার সকালে ব্যারাকপুর স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়েছে। তার জেরে ব্যস্ত সময়ে অবরুদ্ধ হয়ে পড়ে ট্রেন চলাচল। হাওড়া মেইন শাখায় দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। শেষে পুলিশ গিয়ে জোর করে অবরোধকারীদের তুলে দেয়। তবে বিহার উত্তর প্রদেশের মত বড় কোনও বিক্ষোভের ঘটনা বাংলায় ঘটেনি।

উত্তাল বিহার-উত্তর প্রদেশ

উত্তাল বিহার-উত্তর প্রদেশ

অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে বিক্ষোভ তুমুল আকার নিয়েছে বিহার-উত্তর প্রদেশে। বিজেপি শাসিত দুই রাজ্যেই গত তিনদিন ধরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। বিহারে উপ মুখ্যমন্ত্রী রেণু শর্মার বাড়িতে হামলা চালায় বিক্ষোভ কারীরা। একাধির বিজেপি নেতার বাড়িতে হামলা চালানো হয়। এমনকী একাধিক রেলস্টেশনে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ ঘটানো হয়েছে। আবার একাধিক ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। রেলের সম্পত্তির বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে উত্তর প্রদেশ এবং বিহারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+