সকালে ভূমিকম্প! কাঁপল পিঙ্ক সিটি জয়পুর
রাজস্থানের জয়পুরে মৃদু ভূমিকম্প। রবিবার সকাল ৯.৪৩ নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৩। ভূমিকম্পে প্রাণহানি কিংবা সম্পত্তি হানির কোনও খবর পাওয়া যায়নি।
রাজস্থানের জয়পুরে মৃদু ভূমিকম্প। রবিবার সকাল ৯.৪৩ নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৩। ভূমিকম্পে প্রাণহানি কিংবা সম্পত্তি হানির কোনও খবর পাওয়া যায়নি।

গোলাপী শহরের প্রশাসনকে সতর্ক রাখা হয়েছে।
সপ্তাহ খানের আগে দিল্লি, হরিয়ানায় মৃদু ভূমিকম্প হয়েছিল। সেই সময় ভূমিকম্প অনুভূত হয়েছিল পশ্চিম উত্তর প্রদেশেও। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হরিয়ানা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪।
২১ মে হিমাচল প্রদেশের ছাম্বায় ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৫।
মে মাসের প্রথমের দিকে উত্তর আফগানিস্থানে প্রবল ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২। পাকিস্তান এবং উত্তর ভারতেও সেই সময় ভূমিকম্প অনুভূত হয়েছিল।

Click it and Unblock the Notifications