ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি, কম্পন অনুভূত এনসিআর-এও
ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি। এদিন বিকেল সাড়ে চারটের পরপর কম্পন অনুভূত হয়।
ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি। এদিন বিকেল সাড়ে চারটের পরপর কম্পন অনুভূত হয়। পাশাপাশি এনসিআর এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পে কত ক্ষয়ক্ষতি হয়েছে তা অবশ্য এখনই জানা যায়নি। সংবাদসংস্থা এএনআই কম্পনের খবর টুইট করে জানিয়েছে।

গুরুগ্রামেও কেউ কেউ ভূমিকম্প টের পেয়েছেন বলে স্যোশাল মিডিয়ায় টুইট করে জানিয়েছেন। এলাকার বাসিন্দারা আতঙ্কিত রয়েছেন। তবে এখনও গোটা চিত্রটা পরিষ্কার হয়নি।
Earthquake tremors felt in Delhi NCR pic.twitter.com/YYVPDoI0Qi
— ANI (@ANI) September 9, 2018
ঠিক কোথায় ভূমিকম্পের কেন্দ্রস্থল তা এখনও সঠিকভাবে জানা যায়নি। তবে মারাত্মক কোনও ক্ষতির সম্ভাবনা নেই বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications