দিল্লি-কাশ্মীর সহ উত্তর ভারতের মাটি কাঁপল প্রবল ভূমিকম্পে

আফগানিস্তানের কাবুলে ভূমিকম্পের জের এসে পড়ল ভারতে। এদিন উত্তর ভারতের জম্মু ও কাশ্মীর, দিল্লি, এনসিআর এলাকা ভূমিকম্পে কেঁপে ওঠে।

আফগানিস্তানে ভূমিকম্পের জের এসে পড়ল ভারতে। এদিন উত্তর ভারতের জম্মু ও কাশ্মীর, দিল্লি, এনসিআর এলাকা ভূমিকম্পে কেঁপে ওঠে। অনেকেই কম্পন অনুভব করে আসল ঘটনা জানতে চেয়েছেন। ভূস্বর্গের বহু এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

দিল্লি-কাশ্মীর সহ উত্তর ভারতের মাটি কাঁপল ভূমিকম্পে

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.২। ফলে ভালোই কম্পন অনুভূত হয়েছে বলে নিশ্চিত হওয়া গিয়েছে। সংবাদসংস্থা এএনআই ভূমিকম্পের খবর নিশ্চিত করেছে। তবে এখনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর কিছু সামনে আসেনি।

মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, আফগানিস্তান-তাজিকিস্তান-পাকিস্তানের মধ্যবর্তী এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে। যার জেরে ভারতের উত্তর অংশে কম্পন অনূভূত হয়েছে। ভারতে স্থানীয় সময় বিকেল ৪টে ১৩ মিনিট নাগাদ কাশ্মীরে কম্পন অনুভূত হয়েছে বলে উপত্যকার সংবাদমাধ্যম সূত্রে খবর পাওয়া গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+