Earthquake: ফের ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি সহ একাধিক এলাকা, আতঙ্কে মানুষ
Earthquake: ফের ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি সহ একাধিক এলাকা। যা নিয়ে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। একাধিক কম্পন অনুভূত হয় ফরিদাবাদের বিস্তীর্ণ এলাকায়। এক ঘণ্টার মধ্যে অন্তত দু'বার কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা 2.4 বলে জানা গিয়েছে।
যদিও এখনও পর্যন্ত ভূমিকম্পে (Earthquake) কোন ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি। এমনকি হতাহতের বিষয়েও কিছু জানা যায়নি।

বিশেষজ্ঞরা বলছেন, কম্পনের মাত্রা অনেকটাই কম হওয়ায় বড়সড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। কিন্তু এক ঘন্টার মধ্যে দু'বার কম্পন ঘিরে দিল্লি সহ গোটা এলাকার মানুষের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে আফটার শকের আশঙ্কায় অনেকেই নিরাপদে আশ্রয় নিয়েছেন বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
ন্যাশানাল সেন্টার ফোর সিসমোলোজির তথ্য অনুযায়ী, দিল্লি-এনসিআর সহ ফরিদাবাদের বিস্তীর্ণ এলাকায় সকাল ১০ টা বেজে ৫৪ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয়। তিব্রতা ছিল ২ এর কিছু বেশি। ভূমি থেকে ৫ কিলোমিটার গভীরে কম্পনের উৎপত্তিস্থল। এর ঠিক কিছুক্ষণ পরেই দুপুর ১১ টা৪৩ মিনিটে দ্বিতীয় কম্পন অনুভূত হয়। সেই সময়েও রিখটার স্কেলে কম্পনের মাত্রা কার্যত একই ছিল বলে জানা যাচ্ছে।
EQ of M: 2.4, On: 25/07/2024 10:54:13 IST, Lat: 28.44 N, Long: 77.38 E, Depth: 5 Km, Location: Faridabad, Haryana.
— National Center for Seismology (@NCS_Earthquake) July 25, 2024
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/TydTJNgwmX
ফলে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন গত কয়েকমাসের ব্যবধানে দিল্লি,এনসিআর সহ বিউস্তীর্ণ অঞ্চলে একাধিকবার কম্পন অনুভূত হয়েছে। তেমন বড় কোনও দুর্ঘটনা না ঘটলেও বারবার কেন এমন পরিস্থিতি? বড় কোনও বিপদের সম্ভাবনা নেই তো? জোর চর্চা বিভিন্ন মহলে।












Click it and Unblock the Notifications