Earthquake: প্রবল ভূমিকম্প! সাতসকালে কেঁপে উঠল দিল্লি থেকে কলকাতা, রিখটার স্কেলে মাত্রা ৭.১
Earthquake: সাতসকালে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ও উত্তর পূর্ব ভারতের একাংশ। সকাল ৬টা ৩৫ মিনিট নাগাদ কম্পন (Tremor felt) অনুভূত হয় বিহার, পশ্চিমবঙ্গ, অসম ও বাংলাদেশেও। নেপালের সীমান্তের (nepal border) কাছে তিব্বতে লোবুচে পর্বতের ৯৩ কিলোমিটার উত্তর পূর্বে হিমালয়ে ভূমিকম্পের উৎসস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১ (7.1 magnitude)।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে সকাল ৬টা ৩৫ মিনিটে অনুভূত হয় কম্পন। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে তীব্র কম্পন। একইসঙ্গে কেঁপে ওঠে দিল্লি এনসিআর, বিহার, অসমও। চার প্রতিবেশী দেশ নেপাল, ভুটান, বাংলাদেশ ও চিনও কেঁপে উঠেছে ভূমিকম্পে। জানা গিয়েছে, ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল।

ভারতে ভূমিকম্প সবচেয়ে বেশি অনুভূত হয়েছে বিহারে। পটনা ও মধুবনি জেলায় তীব্র কম্পন অনুভূত হয়েছে। এছাড়াও মুজফ্ফরপুর, মোতিহারি, মুঙ্গের, আরারিয়া, সীতামারি, গোপালগঞ্জ, বৈশালী, নওয়াদা ও নালন্দায় প্রায় ৩০ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়েছে। কম্পনের তীব্রতা এতটাই ছিল যে ঘরের লাইট, পাখা পর্যন্ত নড়ছিল।
#WATCH | Earthquake tremors felt in Bihar's Sheohar as an earthquake with a magnitude of 7.1 on the Richter Scale hit 93 km North East of Lobuche, Nepal at 06:35:16 IST today pic.twitter.com/D3LLphpHkU
— ANI (@ANI) January 7, 2025
নেপালের কাঠমাণ্ডুতে আতঙ্কে বহুতল ছেড়ে রাস্তায় নেমে পড়েন বাসিন্দারা। কম্পনের তীব্রতা বেশি হওয়ায় ইতিমধ্যেই আফটারশকের আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। যদিও হতাহত বা কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও এসে পৌঁছয়নি।
সতর্ক করে রাখা হয়েছে বিভিন্ন উদ্ধারকারী দলকেও। শীতের সকালে ঘুম চোখে অনেকেই টের পাননি কম্পন। তবে জানা গিয়েছে, এরাজ্যে উত্তরবঙ্গে পরপর ২ বার কম্পন অনুভূত হয়েছে। একই ছবি দেখা যায় কলকাতাতেও। কেউ কেউ অফিসের কাজেও ব্যস্ত ছিলেন সাতসকালে মর্নিং শিফটে। আতঙ্কে বহুতল ছেড়ে রাস্তায় নেমে আসেন তারাও।
EQ of M: 7.1, On: 07/01/2025 06:35:18 IST, Lat: 28.86 N, Long: 87.51 E, Depth: 10 Km, Location: Xizang.
— National Center for Seismology (@NCS_Earthquake) January 7, 2025
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/aHk6kS9Zcm
সূত্রের খবর, তিব্বতের শিজাং-এ সর্বপ্রথম কম্পন অনুভূত হয়। কয়েক মিনিটের ব্যবধানে সেখানে পরপর চারবার ভূমিকম্প হয়েছে। প্রথম কম্পন অনুভূত হয় ভোর ৫টা ৪১ মিনিটে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.২। দ্বিতীয়বার সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়। সকাল ৬টা ৩৫ মিনিটে সেই কম্পনের মাত্রা ছিল ৭.১। সেসময় কম্পন অনুভূত হয় প্রতিবেশী চার দেশেও। তৃতীয়বার ৭টা ২ মিনিটে ৪.৭ ও ৭টা ৭ মিনিটে ৪.৯ মাত্রার কম্পন অনুভূত হয়েছে।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications